নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় ফের ঊর্ধ্বমুখী অ্যাডিনোভাইরাস। অ্যাডিনোভাইরাসের কারণে রাজ্যে কয়েক সপ্তাহ ধরে একাধিক শিশুর মৃত্যু হয়ে চলেছে। কাল আরও ৩ শিশুর মৃত্যু ঘটেছে বলে জানা যায়। গত দুদিনে ক্যালকাটা মেডিক্যাল কলেজ এবং বিসি রায় শিশু হাসপাতালে দু’জন শিশু মারা যায় বলে জানা গেছে।
আরও পড়ুনঃ Post holi: রঙ মাখা ফোন কিভাবে পরিষ্কার করবেন, জেনে নিন কার্যকরী টিপস।


দুই শিশুর মধ্যে একজনের বয়স ৯ মাস এবং একজনের বয়স একবছর ৩ মাস। দুজনের ই শ্বাসকষ্ট এবং জ্বর সর্দি কাশির উপসর্গ ছিল। একজনের নিউমোনিয়া ও ছিলও। তবে অ্যাডিনোভাইরাসের সংক্রমণেই মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত নয়। এখনও পরিক্ষা নিরিক্ষা চলছে।

সাধারণ জ্বর কাশির মতো মতো অ্যাডিনোভাইরাসের ও সমান উপসর্গ। দু ক্ষেত্রেই জ্বর, গলা ব্যথা, তীব্র ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, গোলাপী চোখ, তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিস ইত্যাদি লক্ষ করা যায়। তবে মূত্রাশয় প্রদাহ বা সংক্রমণ, নিউরোলজিক রোগ এই লক্ষণটি শুধুমাত্র অ্যাডিনোভাইরাসেই দেখা যায়।
রাজ্যে ফের পাল্লা দিয়ে বাড়ছে অ্যাডিনোভাইরাসে শিশু মৃত্যুর হার। কাল আরও ৩ শিশুর মৃত্যু ঘটেছে বলে জানা যায়।
![]()


চিকিৎসকরা সাবধানতাবানী জানাচ্ছে যে এই গোটা একবছর নিজের শিশুদের সাবধানে রাখতে হবে। বাইরে বেরলেই মাস্ক পরতে হবে। পরিষ্কার পরিছন্ন রাখতে হবে। কোনোপ্রকার অসুস্থতা লক্ষ্য করা গেলেই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। যারা অ্যাডিনোভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে তাদের আরও যত্নে রাখতে হবে।







