নজরবন্দি ব্যুরোঃ জেলায় জেলায় অজস্র বেআইনি নিয়োগ। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে রীতিমতো এক জেলা অন্য জেলাকে টক্কর দিয়েছে। আদালতের নির্দেশে এস এস সি গ্রুপ ডি নিয়োগের তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের তদন্তে উঠে এসেছে ১ হাজার ৬৯৮ জনের নিয়োগের অস্বচ্ছ্বতা। এদিকে এসএসসি-র প্রকাশিত তালিকায় প্রার্থীদের নাম, তাঁরা কোন স্কুলে নিয়োগ পেয়েছেন তা জানিয়ে দেওয়া হয়েছে। আর সেই তালিকা অনুযায়ী কোন জেলায় কত বেআইনি নিয়োগ? ঠিক কতটা প্রভাবশালী তত্ত্ব কাজ করেছে তা দেখলে চমকে যাওয়ার মতই।
আরও পড়ুনঃPartha Chaterjee: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠদের তলব, বিরাট পদক্ষেপ সিবিআইয়ের


রাজ্যের মধ্যে অসচ্ছ্বতায় এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, সেখানে ৩৬০ জন অযোগ্য প্রার্থীর নাম রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দুর গড়ে দুর্নীতির বাসা। এর ঠিক পরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলা থেকে ২৯৮ জন অযোগ্য প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পূর্ব বর্ধমান। ১২৩ জন অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। এরপর একে বাঁকুড়া, কোচবিহার, উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলি। এই জেলাগুলিতে কোথাও ১২৩ জন, কোথাও ১০০ জন, কোথাও আবার ১০৬ জনের অযোগ্য প্রার্থীর নাম রয়েছে তালিকায়। তবে কলকাতায় সংখ্যাতা সবচেয়ে কম। মাত্র ২০ জন রয়েছে এই তালিকায়। তবে ঝাড়গ্রামে সংখ্যাটা একেবারে 0 ।

আরও পড়ুনঃ SSC-TET Scam: ঘুষ দিয়ে চাকরি হয়েছে সিপিএম-বিজেপি নেতাদের! আতস কাঁচের তলায় বাগদার রঞ্জন
গ্রুপ ডি নিয়োগের বিকৃত ওএমার শিটের এই ১ হাজার ৬৯৮ জন প্রার্থীর নাম, ঠিকানা জমা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তালিকা হাতে পেয়ে চাকরি থেকে সরে যেতে বললেন এই সমস্ত প্রার্থীদের। তাঁদের নির্দেশিকা পাঠানোর নির্দেশ দেন তিনি। কিন্তু বাধ সাধল রাজ্য।


গ্রুপ-ডি তালিকায় অজস্র বেআইনি নিয়োগ, দুর্নীতিতে কোন জেলা টেক্কা দিল কাকে?

রাজ্যের মতে, স্কুলে শিক্ষকের অভাব রয়েছে এরম চলতে থাকলে স্কুলে ঘণ্টা বাজানোর লোক থাকবে না। স্কুলে তালা খুলবেন কারা? এই মন্তব্য জানার পর আদালতের তরফে কোনও কড়া নির্দেশ দেওয়া হয়নি। আপাতত ডিআই-দের ওই তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।







