Partha Chaterjee: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠদের তলব, বিরাট পদক্ষেপ সিবিআইয়ের  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠদের তলব করল সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কারা আসতেন? তা জানতে পরিচারক সহ বাড়ির অন্যান্য সদস্যদের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আগামীকাল তাঁদের নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ SSC-TET Scam: ঘুষ দিয়ে চাকরি হয়েছে সিপিএম-বিজেপি নেতাদের! আতস কাঁচের তলায় বাগদার রঞ্জন

সূত্রের খবর, গতকাল রাতেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের গতকাল রাতেই নোটিশ পাঠানো হয়েছে। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের অফিসের একাধিক ব্যক্তিদের তলব করা হয়েছে। তলব করা হয়েছে পরিচারককেও। আগামীকাল বেলা ১১ টা নাগাদ নিজাম প্যালেসে সকলকেই ডেকে পাঠানো হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠদের তলব, কি পদক্ষেপ নেবে সিবিআই? 
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠদের তলব, কি পদক্ষেপ নেবে সিবিআই?

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গত ২২ জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছিল তদন্তকারী সংস্থা। এর পর থেকেই পার্থর ঠিকানা সংশোধনাগার। তদন্তকারী সংস্থার দাবি, শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তাতে মাস্টারমাইন্ড ছিলেন পার্থ। এমনকি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে তাঁর দুর্নীতিতে যোগ নিয়েও প্রশ্ন উঠেছে।

সিবিআইয়ের প্রশ্ন, এর আগে সিবিআই জানতে পেরেছে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে আসতেন মানিক ভট্টাচার্য। তাঁর বাড়িতে আর কাদের যাতায়ত ছিল? কাদের যাতায়ত সবচেয়ে বেশী ছিল? সবটা জানতেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের তলব করেছে সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠদের তলব, কি পদক্ষেপ নেবে সিবিআই? 

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠদের তলব, কি পদক্ষেপ নেবে সিবিআই? 
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠদের তলব, কি পদক্ষেপ নেবে সিবিআই?

এছাড়াও গ্রেফতার করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য এসপি সিনহা, অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদের। তাঁদের সঙ্গে পার্থর যোগ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে আরও এক তৃণমূলের বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। আগামী দিনে তদন্তকারী সংস্থা কি পদক্ষেপ নেয়? সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন