SSC-TET Scam: ঘুষ দিয়ে চাকরি হয়েছে সিপিএম-বিজেপি নেতাদের! আতস কাঁচের তলায় বাগদার রঞ্জন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহুর্তে রাজ্যজুড়ে চর্চার বিষয় হল শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। যত সময় গড়াচ্ছে, ততই পেঁয়াজের খোসার মতো দুর্নীতির জট ক্রমাগত খুলতে শুরু করেছে। কখনও শাসক দলের নেতাদের নাম জড়াচ্ছে আবার কখনও নাম জড়িয়েছে বিরোধী দলের নেতাদেরও। সেই তালিকায় যুক্ত হয়েছে বনগাঁর বিজেপি নেতা গোবিন্দ বিশ্বাসের নাম। একইসঙ্গে জড়িয়েছে সিপি(আই)এম নেতা নিত্য বিশ্বাসের ছেলে শান্তনু বিশ্বাসের নাম। যাকে কেন্দ্র করে ক্রমাগত বাড়ছে উত্তাপ।

আরও পড়ুনঃ TMC: অভিযোগ প্রমাণিত হতেই পদত্যাগ তৃণমূল নেতার, পূর্ব মেদিনীপুরে চলছে অভিষেকের নির্দেশ

জানা গেছে, গাইঘাটার কলাসীমা বিবেকানন্দ বিদ্যাপীঠে নবম-দশম শ্রেণির বিজ্ঞানের শিক্ষক শান্তনু বিশ্বাস। ৯৫২ জনের ভুয়ো শিক্ষকের তালিকায় তাঁর নাম রয়েছে। টাকার বিনিময়ে চাকরির কথা স্বীকার করলেও পরে সেই চাকরি ছেড়েছেন বলে জানিয়েছেন শান্তনু। অন্যদিকে, বিজেপি নেতা গোবিন্দর দাবি, কিভাবে তাঁর নাম এই তালিকায় এল? সেটা তাঁর জানা নেই। তাঁর বক্তব্য, সঠিকপথে তাঁর চাকরি হয়েছে। আদালতের কাছে সমস্ত তথ্য তুলে ধরবে।

ঘুষ দিয়ে চাকরি হয়েছে সিপিএম-বিজেপি নেতাদের! বাগদার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে 
ঘুষ দিয়ে চাকরি হয়েছে সিপিএম-বিজেপি নেতাদের! বাগদার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে 

বনগাঁর একাধিক বেআইনি চাকরি পাওয়ার ঘটনায় বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের যুক্ত থাকার খবর মিলেছে। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বর্ণিত রঞ্জন ওরফে চন্দন মণ্ডল অনেক আগে থেকেই তদন্তকারী সংস্থার নজরে ছিল। এমনকি তাঁকে ডেকে বারবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এখন চাকরি বাতিলের তালিকায় থাকা ৪ জন রঞ্জনের হাত ধরেই চাকরি পেয়েছেন বলে জানা গেছে। তবে কী ঘুষ দিয়ে চাকরি হয়েছে সিপিএম-বিজেপি নেতাদের? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের দাবি, আরও অনেকের নাম বেরিয়ে আসবে। শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন নয়, শিক্ষাক্ষেত্রে একাধিক বিভাগে যে সমস্ত নিয়োগ হয়েছে, তার পিছনে এই চন্দন মণ্ডলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ঘুষ দিয়ে চাকরি হয়েছে সিপিএম-বিজেপি নেতাদের! বাগদার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে 

ঘুষ দিয়ে চাকরি হয়েছে সিপিএম-বিজেপি নেতাদের! বাগদার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে 
ঘুষ দিয়ে চাকরি হয়েছে সিপিএম-বিজেপি নেতাদের! বাগদার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে 

এই মুহুর্তে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য এসপি সিনহা, অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদের। আগামী দিনে সেই তালিকায় রঞ্জনের নাম যুক্ত হতে পারে? উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন