বঙ্গ ভোটে নয়া সমীকরণ, এবার বাম-কং জোটে সামিল তেজস্বী যাদবের RJD, থাকছেন ব্রিগেডে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ এর ভোটের বাংলায় আর এক নতুন সমীকরণ।  এবার মমতাকে পাশ কাটিয়ে সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে  বাংলায় বাম-কংগ্রেস জোটের হাত ধরতে চলেছেন আরিজেডি নেতা তেজস্বী যাদব।  গড়তে চলেছেন মহাজোট। এর আগে উনিশের লোকসভা ভোটের সময় মমতার ডাকে ব্রিগেডের সভায় এসেছিলেন তেজস্বী যাদব। সেই সময় মমতার পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ বিপদ থেকে বাঁচতে, হাত হাতুড়ি কাস্তের পক্ষে সোচ্চার সব্যসাচী-রাহুল, শ্রীলেখারা।

যার প্রতিদান হিসাবে বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি ভালো ফল করায় তেজস্বীকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার বাংলায় ভোটের বাজারে মমতাতে আস্থা না দেখিয়ে তেজস্বী হাত ধরলেন বাম-কং এর। আব্বাস সিদ্দিকির আইএসএফ-কে আসন ছাড়া নিয়ে কংগ্রেস যখন একদিকে কিছুটা একগুঁয়ে মনোভাব দেখাচ্ছে।

তখন সিপিএমের পক্ষ থেকে এই জোটকে সার্থক করার মরিয়া চেষ্টা দেখতে পাওয়া যাচ্ছে। নন্দীগ্রামের আসন আব্বাসকে ছেড়ে দেওয়ার পর  সুত্রের খবর এ বার ২০১৬ সালে জিতে আসা জামুরিয়া আসনটিও আরজেডিকে ছাড়তে চলেছে বামেরা। সুত্রের খবর আরও যে বাংলার ভোটে বাম-কংগ্রেসের ব্রিগেডে সঙ্গী হতে চলেছে আরজেডি।

বঙ্গ ভোটে নয়া সমীকরণ, ফলে এবারে তিনি মহাজোটে সামিল হয়ে আসছেন মমতা বিরোধী সভায়। মনে করা হচ্ছে বাম-কংগ্রেস নেতাদের সঙ্গে সুর মিলিয়ে তেজস্বী যাদবও ব্রিগেডের সভা থেকে কড়া বার্তা দেবেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কতোটা ঝাঁঝ উগরে দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত