বিপদ থেকে বাঁচতে, হাত হাতুড়ি কাস্তের পক্ষে সোচ্চার সব্যসাচী-রাহুল, শ্রীলেখারা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিপদ থেকে বাঁচতে বামপন্থী দের পক্ষে সওয়াল করলেন এক ঝাঁক তারকা। যাদবপুর ৮বি বাসস্ট্যাণ্ডে মইদুল ইসলাম মিদ্যা মঞ্চ থেকে বামপন্থীদের পক্ষে সোচ্চার হলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, অরুণোদয় বন্দ্যোপাধ্যায়(রাহুল), চন্দন সেন, বাদসা মৈত্র, পরিচালক অনীক দত্ত, সৌরভ পালধী, সঙ্গীত শিল্পী অর্ক মুখার্জীরা। মইদুল ইসলাম মিদ্যা মঞ্চ থেকে তাঁরা ডাক দিলেন পরিবর্তনের।

আরও পড়ুনঃ ৭এর টার্গেট ১০ লাখ! মোদী আসার ‘সন্দেশ’ নিয়ে বাড়ি বাড়ি যাবে চিঠি।

image 3

এদিনের সভায় পরিবর্তনের সুর ভেসে আসে কথায়, গানে আর কবিতার ছন্দে। বামপন্থী ছাত্র যুবদের পাশাপাশি বক্তব্য রাখেন সমাজের এই সব বিশিষ্ট মানুষেরাও। আত্মসম্মান নিয়ে স্বাধীন ভাবে বাঁচতে লালঝাণ্ডার ওপরে ভরসা রেখেই বক্তব্য রাখেন তারকারা। কমবেশি সবাই ২৮শে ফেব্রুয়ারি বাম ব্রিগেড কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর চেষ্টা করেন।

image 4

গতকালের এই সমাবেশ কে” ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র বিরোধী, লেখক শিল্পী সাহিত্যিকদের সমাবেশ” বলে অভিহিত করেন অনেকে। শ্রীলেখা মিত্র তাঁর বক্তব্যে টুম্পা গানের কথা উল্লেখ করে বলেন, এটাও প্রতিবাদ। জনগনের কাছে মূল বক্তব্য পৌছে দেওয়ার জন্যে এই প্যারোডি অনবদ্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত