নজরবন্দি ব্যুরোঃ ৭এর টার্গেট ১০ লাখ! ২১এ বিজেপির লক্ষ্য বাংলার মসনদে বসা। আর সেই লক্ষ্যে প্রতিপক্ষ দলকে টেক্কা দিতে হাজারো পরিকল্পনা করছে মোদীর দল। উন্নত সময়ে নির্বাচনী প্রচারের ধাঁচ বদলাচ্ছে বাংলায়। শুধু মিটিং মিছিলে প্রচার নয়, বাংলা বেছে নিয়েছে স্লোগান, থিম সং এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারের পদ্ধতিও। একে অন্যকে টেক্কা দিয়ে গান বাঁধছে, তো কেউ স্লোগান চুরি হয়ে যাওয়ায় তৈরি করছে নতুন স্লোগান। মিটিং মিছিল তো আগেই গোটা বাংলার বুক জুড়েই।
আরও পড়ুনঃ সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি মমতার হাত ধরে, তৃনমূলে জুন-রাজ-সায়নী-কাঞ্চনরা।


এতদিন পর্যন্ত বামেরা নিজেদের সভা বা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশ করতেন, এবার নির্বাচএর লক্ষ্যে আগামী ২৮এ আছে বামেদের ব্রিগেড সমাবেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ও ব্রিগেডে সমাবেশ করেছেন কয়েকবার। সম্প্রতি বিজেপিও মেনে চলছে বামেদের ‘ব্রিগেড রীতি’। গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রথমবার ব্রিগেড জনসভা করলেও রীতিমত ফ্লপ হয়েছিল তা, এবার ২১ এর নির্বাচনের আগে ফের ৭এ বাংলায় ব্রিগেড সমাবেশে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর সেই সমাবেশ যাতে গতবারের মত ফ্লপ শো তে পরিনত না হয় সেই লক্ষ্যে বাংলার মানুষের ঘরে ঘরে ব্রিগেডের আমন্ত্রণ পত্র নিয়ে পৌঁছে যাবেন বিজেপির নেতারা। সূত্রের খবর শুধু বাড়ি বাড়ি আমন্ত্রণই নয়, ফোনেও আমন্ত্রণ পেতে পারেন বাংলার মানুষ।
শিয়রের নির্বাচনের আগে ২য় দফার ব্রিগেড নিয়ে বেশ জোর দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। দফায় দফায় বদল করছেন পরিকল্পনা, তৈরি করছেন নতুন প্ল্যান। সূত্রের খবর এবারের ব্রিগেডে গোটা কলকাতাকে স্তব্ধ করে পরিবর্তনের বার্তা দিতে চায় বিজেপি। গোটা শহর জুড়ে থাকবে জায়ান্ট স্ক্রিন। গ্রামে গ্রামে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মোদির সভা। ব্রিগেডের প্রস্তুতির প্রচারে গ্রামে গ্রামে বাইক মিছিলও করবে যুব মোর্চার কর্মীরা। রাজ্যজুড়ে ২৯৪ টি বিধানসভা জুড়ে দলের যে পাঁচটি রথযাত্রা চলছে তার সমাপ্তিও হবে ব্রিগেডের ময়দানে বলে জানা যাচ্ছে।


৭এর টার্গেট ১০ লাখ! ব্রিগেড সমাবেশের সফলতার জন্যই মঙ্গলবার তৈরি হয়েছে বিজেপির কোর কমিটি। বৈঠকও হয় বেশ লম্বা সময় ধরে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন, ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অমিত মালব্য , অরবিন্দ মেনন, মুকুল রায় সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। বাংলায় পরিবর্তন আনতে এবং সোনার বাংলা গড়ার জন বিকেপির এই ব্রিগেডে লক্ষ্য ১০ লাখ মানুষের উপস্থিতি। সেই লক্ষ্যেই পরিকল্পনা করছে রাজ্য বিজেপি।







