সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি মমতার হাত ধরে, তৃনমূলে জুন-রাজ-সায়নী-কাঞ্চনরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক


নজরবন্দি ব্যুরোঃ
একদিক থেকে যেমন পুরনো নেতা মন্ত্রীরা দল ছাড়ছেন, বলছেন ‘দলে থেকে আজ করতে পারছেন না’ বলে, সেই সময়েও একধিক চেনা মুখ মমতার আদর্শে ভরসা রেখে যোগ দিচ্ছেন তৃণমুলেই। গত দুমাস ধরে তৃনমুলের একাধিক প্রথম সারির নেতারা বিজেপিতে গেছেন। তেমনই নতুন মুখেরাও আসছেন দলে। গতকাল থেকেই গুঞ্জন ছিল হুগলির সাহাগঞ্জে রয়েছে মুখ্যমন্ত্রীর সভা থেকে তৃনমূলে যোগ দেবেন বাংলার জনপ্রিয় ক্রিকেট তারকা মনোজ তিওয়ারি।

আরও পড়ুনঃ কাটমানি এবার ভোট কর্মীদের খাবারেও, মিল পিছু ১৩০ টাকা ফেরাচ্ছে কর্তৃপক্ষ!

আর সেই সম্ভাবনাকে সত্যি করে দলে যোগ দিলেন মনোজ তিওয়ারি। তবে এখানেই শেষ নয় বরং চমকের শুরু এখান থেকেই। আজ হুগলীতে মুখ্যমন্ত্রীর জনসভায় তারকাদের উপস্থিতি রীতিমত অবাক করল জনগনকে। শুধু উপস্থিতিই নয়, টলিউডের একঝাঁক তারকা আজ আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন তৃনমূলে। রাজ থেকে সায়নী, জুন মালিয়া থেকে কাঞ্চন। অভিনেত্রী থেকে নেতা নেত্রই হওয়ার হাতেখড়ি করলেন মমতার হাত ধরেই।

ক্ষমতায় আসার পর থেকেই টলিউডে বরাবরই মমতার রাজ চলত। তবে ২১ের নির্বাচনের আগে বিজেপি রাজ্যের ভোট ব্যাঙ্কে ভাগ বসানর সঙ্গে সঙ্গে ভাগ বসাতে চেয়েছিল টলিপাড়াতেও। সম্প্রতি একাধিক অভিনেতা বিজেপিতে যোগ দান করেছেন। তাদের অনেকেই আবার আগে সক্রিয় ভাবে ছিলেন তৃনমূলে। এবার সেসবের পাল্টা জবাব দিলেন মমতা। দেখিওয়ে দিলেন টলিপাড়ায় এখন রাজ চলে তাঁরই। মনোজ তিওয়ারির পাশাপাশি আজ তৃনমূলে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন , সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, মানালি দে, সুদেষ্ণা, কাঞ্চন মল্লিক সহ একাধিক তারকারা।

রাজ অনেক দিন ধরেই মমতার হয়ে একাধিক অনুষ্ঠানে এসেছেন, তবে আজ দলীয় পতাকা হাতে নিয়ে বললেন হাতেখড়ি এই হল, এবার শুরু হবে রাজনীতির পাঠ পড়া। অন্যদিকে বিজেপির সঙ্গে বিতর্কে জড়ানোরপর সায়নী একাধিক বার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন তাঁর পাশে দাঁড়ানোর জন্য, এদিন তৃনমূলে যোগ দেওয়ার পর, এতো কম বয়সে তাঁকে দলে কাজের সু্যোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

কয়েকদিন আগেই তৃনমূলের এক নেতাবলেছিলেন দিদি টলিউডের জন্য যা করেছেন হলিউডের জন্যও কেউ টা করেনি, এদিন কাররযত জুন মালিয়ার গলাতেও ধরা পড়ে সেই একই কথা। দলীয় পতাকা হাতে নিয়ে তিনি বলেন,, ‘আমি সারাজীবন দিদির সঙ্গে থাকব। দিদি আমাদের জন্য অনেক কিছু করেছেন’। এসবের মধ্যে তৃনমূলের তারকা সদস্যরা ও মনে করিয়ে দিলেন দলের বিতর্কিত এবং জনপ্রিয় স্লোগান, খেলা হবে। দলে যোগ দিয়েই নোংরা রাজনীতির খেলা ঘোরাতেই “খেলা ” হওয়ার ডাক দিলেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত