Wriddhiman Saha : এবার রাহুল দ্রাবিড় কে নিশানা ঋদ্ধির, পাল্টা দিলেন দ্য ওয়াল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে ঋদ্ধিমান সাহাকে নিয়ে তোলপাড় গোটা দেশের ক্রিকেট মহল। গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় টেস্ট ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বিসিসিআই। সেখানে অন্যান্য তারকারা স্থান পেলেও বাদ যান ঋদ্ধিমান। যা দেখে ক্ষোভে ফেটে পড়েন গোটা দেশের বহু ক্রিকেটঅনুরাগী। এমনকি দল থেকে ছাঁটাই হওয়ার প্রসঙ্গে প্রকাশ্যে বিসিসিআই প্রেসিডেণ্ট কেও নিশানা করেন এই ক্রিকেট তারকা। এবার রাহুল দ্রাবিড় কে নিশানা ঋদ্ধির।

আরও পড়ুনঃ আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী, ডাকলেন নবান্নে

গতকাল সিরিজ শেষের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড়। সেখানে প্রথম প্রশ্নই উঠে আসে ঋদ্ধিমান নিয়ে। যা হয়ত নিজেও কখনো ভাবতে পারেননি দ্য ওয়াল। উল্লেখ্য, দল থেকে ছাঁটাই হওয়ার পরেই সৌরভের পাশাপাশি রাহুল দ্রাবিড় কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ঋদ্ধিমান। তাকে ভবিষ্যৎ নিয়ে নাকি অন্যকিছু ভাবার পরামর্শ দিয়েছিলেন ভারতীয় কোচ। যা সামনে আসতেই হইচই পড়ে যায় ক্রিকেট অনুরাগীদের মধ্যে।

সিরিজ জয়ের পর সেইপ্রসঙ্গ উঠে আসতেই অস্বস্তিতে পড়েন রাহুল। কিছুটা ব্যঙ্গাত্মক সুরে দ্রাবিড় বলেন, ‘‘ধন্যবাদ সিরিজ জয়ের শুভেচ্ছা জানানোর জন্য। না আমি শুনিনি ঋদ্ধি কী বলেছে। আমি ওকে শ্রদ্ধা করি। ভারতীয় ক্রিকেটে ও অবদান রেখেছে। তবে আমাকে ক্রিকেটারদের অনেক কথাই বলতে হয়। সেগুলি যে সব সময় তাদের ভাল লাগবে এমনটা নয়। কিন্তু আমি পুরো বিষয়টা স্পষ্ট ভাবেই তাদের সামনে তুলে ধরতে চাই। তাদের ভাল না লাগলেও আমি বলব। তাই কঠিন কথাবার্তা ক্রিকেটারদের সঙ্গে বলতে হয়। আমি আশা করি না ক্রিকেটাররা সেটা ভালবেসে নেবে।’’

এবার রাহুল দ্রাবিড় কে নিশানা ঋদ্ধির, মুখ খুললেন ভারতীয় কোচ

Rahul Dravid Reveals Why He Suggested Wriddhiman Saha To Think About Retirement
এবার রাহুল দ্রাবিড় কে নিশানা ঋদ্ধির, পাল্টা দিলেন মিস্টার ওয়াল

কিন্তু শেষম্যাচে ভাল পারফর্মেন্সের পরেও শ্রীলঙ্কা টেস্ট থেকে কেন বাদ গেলেন ঋদ্ধি? এই প্রসঙ্গে রাহুল দ্রাবিড় বলেন, ঋষভ পান্থ এই মুহূর্তে দেশের একনম্বর উইকেটকিপার। তাকে দলে সুযোগ দিতেই হবে। তাছাড়াও ঋদ্ধিমান কে আগামী দিনে ভারতীয় দলে ভাবা হচ্ছেনা সেকথাও পরিষ্কার ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে পাপালি কে। এছাড়াও বহু নতুন মুখ রয়েছে ভারতীয় দলে,  সুযোগ বুঝে তাদেরও ব্যবহার করা হবে ভারতীয় দলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত