নজরবন্দি ব্যুরোঃ এটা মধ্যমগ্রাম শীতলকুচি নয়, ভোট পঞ্চমীতে কেন্দ্রীয় বাহিনীকে আগের দফার ঘটনার পুনরাবৃত্তি না করতে সতর্ক বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে ঘটনার পরেই, কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের নেত্রীর বিরুদ্ধে।
আরও পড়ুনঃ বাংলার উন্নয়নের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়েছেন দিদি! ক্ষমতায় এসেই বাধা সরাবেন মোদী।
চতুর্থ দফার ভোটের দিন প্রথম ভাগেই শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন সাধারণ মানুষ। তার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। মোদী মমতা উভয়েই ঘটনার জন্য দায়ী করেছেন একে অপরকে। উভয়েই বলেছেন অপর দলের মাস্টারপ্ল্যান এই ঘটনা। সাময়িক পরস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৭২ ঘন্টা জেলাস্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। তার পরেই চতুর্থ দিনে মাথাভাঙা গিয়ে নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করে এসেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন সব পরিস্থিতিতে পাশে থাকবে রাজ্য সরকার।
শীতলকুচির ঘটনার দগদগে ক্ষতের মধ্যেই আজ বাংলায় হচ্ছে ৫ম দফার নির্বাচন। আরও সূক্ষ্ম নিরাপত্তার তাগিদে বেশি সংখ্যক কেমদ্রীয় বাহিনী থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে ৬ জেলার ৪৫টি কেন্দ্রে। একাধিক বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে আজকের ভোট।
নিজের কেন্দ্র মধ্যমগ্রামে ভোট দিতে যান তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর ভোট দিতে গিয়ে, নিজেকে, তিনি বলেন আমি এখানকার সাংসদ বলে পরিচয় দেওয়ার পরেই, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সতর্ক করে তিনি বলেন, “একদম বেশি বাড়াবাড়ি করবেন না। যতটা আপনি করতে পারেন তার বেশি করছেন।” তার সঙ্গে এও বলেন, “বাহিনীর জওয়ানকে লক্ষ্য করে কাকলি ঘোষ দস্তিদার বলেন এই জায়গাকে শীতলকুচি বানাবেন না। এটা শীতলকুচি নয় এটা মধ্যমগ্রাম।”



