Darjeeling: তুষারে ঢেকে গেছে দার্জিলিং, মরশুমের প্রথম তুষারপাতে মুগ্ধ পর্যটকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তুষারে ঢেকে গেছে দার্জিলিং, সাদা চাদরে ঢেকে গেছে টাইগার হিল। চাদর মুড়ে নতুন মরশুমে মজেছে ঘুম স্টেশন। মরশুমের প্রথম তুষারপাত দেখে মুগ্ধ পর্যটকরা।

আরও পড়ুনঃ উত্তর দেয়নি নেতৃত্ব, নিজেই মনোনয়ন পত্র তুললেন হনুমান

গত কয়েকদিন ধরেই বরফ পড়ছিল টুমলিংয়ে। সান্দাকফু যেতে এই গ্রাম বুধবার অপরূপ সৌন্দর্য মেলে ধরেছে। তুষারপাতে ঢেকে গেছে জোরবাংলো।

Image

শীতের আমেজে ঠান্ডায় জুবুথুবু হয়ে বসে আছে পাহাড়। কিন্তু চরম উন্মাদনা পর্যটকদের মধ্যে। সকাল থেকেই পাহাড়ের রাস্তা ঘুরে নতুন স্বাদ গ্রহণ করছেন তাঁরা।

darjeelingduigdwi

 

তুষারপাতের জেরে নেমেছে দার্জিলিং শহরের তাপমাত্রা। আজ সারা দিন তুষারপাত চলবে বলে জানিয়েছ আবহাওয়া দফতর। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস। সান্দাকফুতে তাপামত্রা ০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

Image

শুধুমাত্র দার্জিলিং নয়, বরং পড়তে শুরু করেছে সিকিমের বেশ কিছু অংশে। বুধবার তুষারে ঢেকে গেছে সিকিমের লাচুংয়ে।

তুষারে ঢেকে গেছে দার্জিলিং, বরফে মোড়া সিকিমের জনপথ 

তুষারে ঢেকে গেছে দার্জিলিং, বরফে মোড়া সিকিমের জনপথ 
তুষারে ঢেকে গেছে দার্জিলিং, বরফে মোড়া সিকিমের জনপথ 

তুষারে ঢেকে গেছে নাথু লা, গুরুদংমার, ইয়ামথাং এলাকাগুলি। যার জেরে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। স্তব্ধ জনজীবন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন