উত্তর দেয়নি নেতৃত্ব, নিজেই মনোনয়ন পত্র তুললেন হনুমান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে কমিশন। ২২ জানুয়ারি শিলিগুড়ির নির্বাচন। দলীয় প্রতীকে প্রচার শুরু হলেও নেই প্রার্থী তালিকা। এমনকি আবেদন করেও উত্তর দেয়নি নেতৃত্ব। অতঃপর আগাম মনোনয়ন পত্র তুললেন শিলিগুড়ির এক বিজেপি কর্মী।

আরও পড়ুনঃ ভারত-নেপাল সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা, গ্রেফতার চিনা নাগরিক

মঙ্গলবার সকালে মনোনয়ন পত্র তুললেন ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হনুমান প্রসাদ আগরওয়াল। যিনি দীর্ঘদিনের বিজেপি কর্মী। ইতিমধ্যেই বিষয়টি তিনি জানিয়েছেন দলীয় নেতৃত্বকে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

এদিন তিনি ৫০০ টাকার বিনিময়ে মনোনয়ন পত্র তুলেছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তিনি দীর্ঘদিনের একনিষ্ট বিজেপি কর্মী। ২০১৫ সালেও তিনি চেয়েছিলেন ৪১ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে। তাঁর অভিযোগ সেই সময় বিজেপিতে টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে জেলা নেতৃত্ব। এবছরও তিনি চান তাঁর নিজের ওয়ার্ড থেকেই বিজেপির টিকিটে লড়তে।

অন্যদিকে, নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তিনি ইতিমধ্যেই আবেদন করেছে বিজেপির রাজ্য সম্পাদক শংকর ঘোষ, জেলা সভাপতি আনন্দময় বর্মণ ও বিধায়ক শিখা চ্যাটার্জীকে। তাদের তরফে কোন সদুত্তর না পেয়ে তিনি তুলে নিয়েছেন মনোনয়ন পত্র। যদি তাকে বিজেপি টিকিট না দেয় তাহলে নির্দল হয়েই লড়াই করবেন বলে জানিয়েছেন হনুমান প্রসাদ আগরওয়াল।

উত্তর দেয়নি নেতৃত্ব, প্রয়োজনে নির্দলের হয়ে লড়াইয়ের ভাবনা 

উত্তর দেয়নি নেতৃত্ব, প্রয়োজনে নির্দলের হয়ে লড়াইয়ের ভাবনা 
উত্তর দেয়নি নেতৃত্ব, প্রয়োজনে নির্দলের হয়ে লড়াইয়ের ভাবনা 

 

এই প্রসঙ্গে বিজেপির তরফে বলা হয়েছে, শিলিগুড়ি পুর নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হলেও এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। দল যাকে যোগ্য মনে করবে তাকেই প্রার্থী করা হবে। কেউ যদি প্রার্থী তালকা ঘোষণার আগেই বিজেপির প্রার্থী হব বলে মনোনয়ন পত্র তুলে ফেলে তার দায় বিজেপির নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত