ভারত-নেপাল সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা, গ্রেফতার চিনা নাগরিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিংঃ ভারত-নেপাল সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা। দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার এক চিনা নাগরিক। ধৃত চিনা নাগরিকের নাম সেরিং দর্জি(২৭)। সোমবার ভারতে প্রবেশের আগে পানিট্যাঙ্কিতে এসএসবি ৪১ নং ব্যাটেলিয়ানের হাতে আটক করা হয়।

আরও পড়ুনঃ ঋতু বদলের দিনে ছ’য়ে থাকছেন অশোক, তালিকা প্রকাশ বামেদের

আটকের পর সেই চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই তাঁর কথায় অসঙ্গতি প্রকাশ পায় এবং ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, সোমবার নেপাল ভারতে প্রবেশের সময় ওই ব্যক্তিকে দেখে সহেন্দ হয় এসএসবি ৪১নং ব্যাটেলিয়নের জাওয়ানদের। এরপর ওই ব্যক্তিকে আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, চীনা ভিসা, তিনটি ব্যাঙ্কের এটিএম কার্ড, মোবাইল ফোন, ভারতীয় ৪০০০ টাকা, নেপালের ৩৪০ টাকা এবং আরবের ৫০০ টাকা। এরপর ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসএবি। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

এই সব জিনিস উদ্ধারের পাশাপাশি দেখা যাচ্ছে, এই ধৃত চীনা নাগরিকের ভারতীয় আধারকার্ডে হিমাচল প্রদেশের ঠিকানা থাকলেও, চীনা পাসপোর্টে সিচুনের নাম রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছিল এক চীনা নাগরিককে। বাংলাদেশ থেকে ভারতে আসার সময় গ্রেফতার করা হয় তাঁকে। এই মুহুর্তে সেই চীনা নাগরিক এখন স্পেশাল টাক্স ফোর্সের হেফাজতে রয়েছে। বছর ঘুরতে না ঘরতেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

ভারত-নেপাল সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা, ফের গ্রেফতার এক 

ভারত-নেপাল সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা, ফের গ্রেফতার এক 
ভারত-নেপাল সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা, ফের গ্রেফতার এক

চলতি মাসের ১৯ ডিসেম্বরও জিয়াও জেইনসি নামে বছর ৩৯-র এক চীনা নাগরিককে গ্রেফতার করে সিকিউরিটি ফোর্স। ভারতে ঢোকার সময়ই গ্রেফতার করা হয় তাঁকে।এর পাশাপাশি মালদা কালিয়াচকে ভারত-বাংলাদেশ সীমান্তেও একজন চিনা নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।সেও এখন এন আই এর হেফাজতে রয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন