নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরভোটে দলের বিপর্যয় কাটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। বিরাট প্রত্যাশা রয়েছে শিলিগুড়ি পুর নির্বাচন ঘিরে। সেখানে বামেদের ভরসা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। তাই বামেদের ঋতু বদলের দিনে ছ’য়ে থাকছেন অশোক। কংগ্রেসের জন্য আসন ছেড়ে তালিকা প্রকাশ করল বামেরা।
আরও পড়ুনঃ অশোক মডেল ফেল করবে, শিলিগুড়িতে গুরুকে চ্যালেঞ্জ শিষ্যের
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিরাট বিপর্যয়ের পর বামেদের ভোটের শতাংশ বেড়েছে উপ নির্বাচনে। সম্প্রতি কলকাতা পুর নির্বাচনের ফলাফলে বামেদের নিভু সলতে এগিয়ে দিয়েছে সাধারণ মানুষ। এটাই জমি উদ্ধারের অন্যতম আশা। শিলিগুড়ির পুর নির্বাচনে তাই তাঁদের মুখ অশোক ভট্টাচার্য। ৬ নম্বর ওয়ার্ড থেকেই প্রতিবার পুর নির্বাচনে প্রার্থী হয়ে এসেছেন পোড় খাওয়া বাম নেতা। সেই আসনটাই ধার্য করা হয়েছে তাঁর জন্য।

২০১৫ সালে বামেদের দিকে হাওয়া ঠেলেছিল এই শিলিগুড়ি। যেখানে বাম কংগ্রেসের জোটে পুরবোর্ড দখলে নিয়েছিল। সেই পুরানো স্ট্র্যাটেজি ধরেই শিলিগুড়িতে দেখা মিলতে পারে বাম কংগ্রেসের। এদিন শিলিগুড়ির ৪৭ ওয়ার্ডের মধ্যে কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে বামেরা। বেশ কিছু আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত এবং কিছু আসন কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছেন তাঁরা।
১ নম্বরে আরএস্পি প্রার্থী বিশ্বজিৎ রায়, ২ নম্বরে সিপি(আই)এম সিগ্ধা হাজরা, ৪ নম্বরে সিপি(আই)এম সৌরভ সরকার, ৫ নম্বরে ফরোয়ার্ড ব্লকের রীনা যাদব, ৯ নম্বরে ফরোয়ার্ড ব্লকের মোহন মণ্ডল, ১০ সিপি(আই)এম সুরাজ কুণ্ডু, ১৩ নম্বরে সিপি(আই)এম রমন তুলী, ১৭ নম্বরে সিপি(আই)এম জয়া মিত্র, ১৮ নম্বরে সিপি(আই)এম দীপক সাহানি, ১৯ নম্বরে সিপি(আই)এম মৌসুমী হাজরা, ২০ নম্বরে সিপি(আই)এম অঞ্জনা দে, ২২ নম্বরে সিপি(আই)এম দীপ্ত কর্মকার, ২৩ নম্বরে সিপি(আই)এম অয়ন্তিকা চক্রবর্তী, ২৪ নম্বরে সিপি(আই)এম ইন্দ্রজিৎ ছন্দা।
ঋতু বদলের দিনে ছ’য়ে থাকছেন অশোক, কারা প্রার্থী হলেন?

২৮ নম্বরে সিপি(আই)এম অপর্ণা দোলুই, ২৯ নম্বরে সিপি(আই)এম শরদিন্দু চক্রবর্তী, ৩০ নম্বরে সিপি(আই)এম মঞ্জু কর্মকার, ৩১ নম্বরে সিপি(আই)এম বাণী বর্মন, ৩২ নম্বরে সিপি(আই)এম বিধায়ক চন্দ্র দাস, ৩৩ নম্বরে সিপি(আই)এম অসীম সাহা, ৩৪ নম্বরে সিপি(আই)এম গোলাপ রায়, ৩৫ নম্বরে সিপি(আই)এম শেফালি ভট্টাচার্য, ৩৬ নম্বরে সিপি(আই)এম বরুণ তালুকদার, ৩৭ নম্বরে সিপি(আই)এম নকুল চন্দ্র সরকার, ৩৮ নম্বরে সিপি(আই)এম তাপস দাস, ৩৯ নম্বরে সিপি(আই)এম প্রিয়া দে, ৪০ নম্বরে সিপি(আই)এম বিপ্লব দত্ত, ৪১ নম্বরে সিপি(আই)এম নরেশ সিং, ৪২ নম্বরে সিপি(আই)এম সুনীতা ঘিসিং, ৪৩ নম্বরে সিপি(আই)এম সুরেন্দ্র শর্মা, ৪৪ নম্বরে সিপি(আই)এম মহুয়া ভট্টাচার্য, ৪৫ নম্বরে সিপি(আই)এম মুকুল সেনগুপ্ত, ৪৬ নম্বরে সিপি(আই)এম পরেশ চন্দ্র সরকার।



