অশোক মডেল ফেল করবে, শিলিগুড়িতে গুরুকে চ্যালেঞ্জ শিষ্যের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ২২ জানুয়ারি শিলিগুড়িতে পুরভোট। ভোটের নির্ঘন্ট ঘোষণা হতেই প্রচারে নেমেছে সমস্ত দল। শিলিগুড়িতে প্রচারে নেমে এবার প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বললেন, শিলিগুড়িতে অশোক মডেল ফেল করবে।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে বাম-কংগ্রেস জোটে শিলমোহর, দুরত্ব মিটিয়ে কাছাকাছি হাত-কাস্তে

২০১৫ সালে শিলিগুড়ি পুরসভায় জয় হয়েছিল বামেদের। শিলিগুড়ি পৌরনিগমের মেয়র হন অশোক ভট্টাচার্য। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে বাম ছেড়ে বিজেপিতে যোগ দেন অশোক ভট্টাচার্যের একদা শিষ্য শঙ্কর ঘোষ। পরে শিলিগুড়ি বিধানসভা আসনে গুরুকে পরাজিত করেন শঙ্কর ঘোষ। বছর শেষের দলের প্রচারে নেমেই সেই গুরুর বিরুদ্ধে সরব হলেন শঙ্কর। জানালেন, এখন বামেদের উত্থানের কোনও প্রশ্ন নেই। আগামী কয়েক দশক রাজ্যে এবং কেন্দ্রে বাম বলে কিছু থাকবে না।

তাঁর প্রশ্ন, গেরুয়া কাপড় পড়লেই আমরা সাম্প্রদায়িক? তাহলে কোন নীতিতে আইএসএফের সঙ্গে জোট করেছিল তাঁরা? একইসঙ্গে বাম-কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, কীভাবে ভোট এলেই কাছে আসে বাম-কংগ্রেস? মানুষ এবার শিলিগুড়িতে অ-বাম এবং অ-তৃণমূল পুরবোর্ড গঠন করবে। শান্তিপূর্ণ নির্বাচন করাতে পদক্ষেপ নিতে হবে নির্বাচন কমিশনকে।

শোনা যাচ্ছে এবারের নির্বাচনে বাম-কংগ্রেস একযোগে লড়াই করবে শিলিগুড়ি পুরভোটে। সেখানে তাঁদের নির্বাচনের মুখ হতে চলেছেন অশোক ভট্টাচার্য। প্রথমে নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিলেও পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ফোন পাওয়ার পরেই নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবারেও নিজের পুরাতন কেন্দ্র ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হতে পারেন তিনি।

অশোক মডেল ফেল করবে, চ্যালেঞ্জ বিজেপি বিধায়কের 

অশোক মডেল ফেল করবে, চ্যালেঞ্জ বিজেপি বিধায়কের 
অশোক মডেল ফেল করবে, চ্যালেঞ্জ বিজেপি বিধায়কের 

পাল্টা বিজেপির মুখ হতে পারেন শঙ্কর ঘোষ। ২৪ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে লরাই করতে পারেন তিনি। ইতিমধ্যেই প্রচারের রণনীতি সাজিয়ে ফেলেছে বিজেপি। ৪৭ টি ওয়ার্ডকে পাঁচটি বরোতে ভাগ করা হয়েছে। প্রত্যেক বরোর প্রচারে উপস্থিত হয়েছেন একজন করে বিধায়ক। সব মিলিয়ে গুরু-শিষ্যের লড়াইয়ে বাড়ছে শিলিগুড়ির উত্তাপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন