শিলিগুড়িতে বাম-কংগ্রেস জোটে শিলমোহর, দুরত্ব মিটিয়ে কাছাকাছি হাত-কাস্তে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৬ সাল থেকেই একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল আলিমুদ্দিন এবং বিধানভবনের নেতার। ২০২১ এর বিধানসভা নির্বাচনে উভয় পক্ষ বিপর্যস্ত হওয়ার পর আর সেই জোট টেকেনি। উপনির্বাচন পর্বে বিচ্ছেদ হয় দুই বিভাগের মধ্যে। যা বজায় ছিল কলকাতা পুরভোটেও। উত্তরবঙ্গে গিয়ে বদলে গেল সেই হাওয়া। শিলিগুড়িতে বাম-কংগ্রেস জোটে শিলমোহর।

আরও পড়ুনঃ বুদ্ধের ফোন অশোককে, জানালেন বামফ্রন্টের নেতৃত্ব তাঁকেই দিতে হবে

সূত্রের খবর, শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে জোট নিয়ে দুই পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে প্রাথমিক আলোচনা পর্ব শেষ হয়েছে। সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়া এবং তার আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। জানা গিয়েছে, যেখানে বামেদের শক্তি রয়েছে সেখানে প্রার্থী দেবে বামফ্রন্ট। বাকি আসনগুলিতে তৃণমূল-বিজেপি শক্তিগুলিকে সমর্থন করবে তাঁরা। তবে একসঙ্গে মিটিং মিছিল করতে নারাজ কোনও পক্ষই। জানা গিয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে রবিবার দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বাকি আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরসভার নির্বাচন। আজ থেকেই চালু হয়েছে নির্বাচনী আচরণবিধি। আগামীকাল থেকেই মনোনয়ন জমা দেবেন প্রার্থীরা। ৩ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২৫ জানুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা।

এবারের নির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী ফোনে যোগাযোগ করে লড়াইয়ের পরামর্শ দিয়েছেন। তাতেই কিছুটা চাঙ্গা হয়েছে বাম নেতৃত্ব। মনে করা হচ্ছে, সিদ্ধান্ত বদলে এবার পুরাতন ওয়ার্ড থেকে প্রার্থী হতে পারেন রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী।

শিলিগুড়িতে বাম-কংগ্রেস জোটে শিলমোহর, উত্তরে হাওয়া বদল 

শিলিগুড়িতে বাম-কংগ্রেস জোটে শিলমোহর, উত্তর হাওয়া বদল 
শিলিগুড়িতে বাম-কংগ্রেস জোটে শিলমোহর, উত্তর হাওয়া বদল

২০১৫ সালে রাজ্যের সমস্ত পুরনিগমগুলিতে তৃণমূলের হাওয়া বইলেও শিলিগুড়ি নিজেদের দখলে রেখেছিল বাম-কংগ্রেস। ঠিক একইভাবে এবারেও তৃণমূল এবং বিজেপিকে রুখে দিতে চাইছেন তাঁরা। অন্যদিকে, এবার গৌতম দেবকে মুখ করেই নির্বাচনে লড়তে চাইছে তৃণমূল। বিজেপির মুখ হতে চলেছে বিধায়ক শঙ্কর ঘোষ। জয়ের শুরু হবে শিলিগুড়ি থেকে? প্রশ্ন রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর