নীল-সাদায় ফিরতে চান রাজীব, তবে ডোমজুড় বলছে ‘গদ্দারদের ঠাঁই নেই’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নীল-সাদায় ফিরতে চান রাজীব, ভোটের মাত্র কয়েকদিন আগেই দলে থেকে ঠিকঠাক কাজ করতে না পারার জন্য ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ভোটে টিকিট পেয়ে গেরুয়া শিবিরের জার্সিতে লড়েছিলেন। সভা থেকে বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশের ভোট প্রস্তুতি! যোগীর প্রাক্তন মুখ্য সচিবকে নির্বাচন কমিশনার করল কেন্দ্র!

ভোটের ফল বেরোনর পর থেকেই সেই রাজীব একপ্রকার চুপ। বেশ কয়েকদিন মুখে কুলুপ এঁটেই ছিলেন। ভোটের আগের আরও একাধিক দলবদলুর তৃণমূলে ফেরা দেখে তালিকায় অনেকেই তাঁর নাম যোগ করেছিলেন বারবার। আর সেসব জল্পনাকে বাড়িয়ে দিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের গতকালের একটি পোস্ট।

প্রাক্তন বনমন্ত্রী গতকাল লেখেন, “সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কোভিড ও ইয়াস- এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।”

এই মুহুর্তে বিজেপির নেতারা বাংলার ভোট পরবর্তী হিংসাকে আন্দোলনের হাতিয়ার করেছেন। বারবার অভিযোগ, প্রচারের পর রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন বিজেপির ১৮ জন সাংসদ। গতকাল দিল্লিতে গিয়ে বিজেপির নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও ৩৫৬ ধারার কথা শোনা গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে গেরুয়া শিবিরের হারের পর তা মেনে না নিয়ে ভোট পরবর্তী হিংসাকে যেভাবে রাজনৈতিক হাতিয়ার করে ব্যবহার করছে নেতা মন্ত্রীরা, তা মানতে পারেননি রাজীব।

নীল-সাদায় ফিরতে চান রাজীব, তা নিয়ে এই মুহুর্তে বিজেপির নেতারা একে একে মন্তব্য করা শুরু করেছেন। শুভেন্দু অধিকারী পরামর্শ দিয়েছেন কর্মীদের পাশে থাকার, তো সৌমিত্র খাঁ স্পষ্ট জানিয়েছেন তৃণমূলে ফিরলে কুকুরের মতো থাকতে হবে নেতাদের। এসব বাদানুবাদের মধ্যেই ডোমজুড় জুড়ে পোস্টার পড়েছে, ‘গদ্দারদের ঠাঁই নেই’ সঙ্গে আরও লেখা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি বিশ্বাসঘাতকতা করেছেন তাকে যেন তৃণমূল আর ফেরানো না হয়”। দলের বাকি নেতারাও এখনই দলত্যাগীদের ঘরে ফেরাতে চাইছেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত