উত্তরপ্রদেশের ভোট প্রস্তুতি! যোগীর প্রাক্তন মুখ্য সচিবকে নির্বাচন কমিশনার করল কেন্দ্র!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উত্তরপ্রদেশের ভোট প্রস্তুতি! আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে যোগী আদিত্যনাথ সরকারের প্রাক্তন মুখ্যসচিব অনুপচন্দ্র পান্ডেকে (৬২) নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হল। যিনি আগামী তিন বছর নির্বাচন কমিশনে থাকবেন।

আরও পড়ুনঃ একাদশ থেকে দ্বাদশ-এ উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল সংসদ

তিনি ১৯৮৪ সালের ব্যাচের আই এ এস অফিসার। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে গত ১২ এপ্রিল মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব ছেড়েছিলেন সুনীল অরোরা। তারপর থেকে নির্বাচন কমিশনের শীর্ষস্তরে একটি পদ ফাঁকা ছিল। এই নিয়োগ এর ফলে কমিশনের ফাঁকা পদ পূর্ণ হল এবার থেকে এই তিনজন অফিসারই সামলাবেন কমিশন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কমিশনে থাকবেন।

উত্তরপ্রদেশের ভোট প্রস্তুতি! যোগীর প্রাক্তন মুখ্য সচিবকে নির্বাচন কমিশনার করল কেন্দ্র! অর্থাৎ পরবর্তী লোকসভা নির্বাচনের ঠিক আগে কমিশনে তাঁর কাজের মেয়াদ শেষ হবে। আগামী বছর পাঁচ রাজ্যে (উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ড) বিধানসভা ভোটের সময় কমিশনে থাকবেন পান্ডে। কিন্তু অনুপচন্দ্র পান্ডেকে কমিশনের যুক্ত করা হয় বিরোধীদের একাংশ মনে করছেন আগামী বছর বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বিধানসভা ভোটের কারণে তার এই সংযুক্তি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত