একাদশ থেকে দ্বাদশ-এ উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল সংসদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একাদশ থেকে দ্বাদশ-এ উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল সংসদ। করোনা কালে রিস্ক না নিয়ে ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের কথা ঘোষণা হয়েছে আগেই। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা বাতিল নিয়ে অভিভাবকদের রায় চেয়েছিল সরকার আর তাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন ৮৫ শতাংশ অভিভাবক।

আরও পড়ুনঃ তৃণমূলে ফেরার ইঙ্গিত রাজীবের, সৌমিত্র বলছেন কুকুরের মতো থাকতে হবে!

একাদশ স্রেনির পরীক্ষও এই শিক্ষা বর্ষে হচ্ছে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন করোনা কালে পুরীক্ষা না নেওয়ার দশম এবং দ্বাদশের মূল্যায়ন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে এক সপ্তাহের মধ্যেই। সেসবের মধ্যেই একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সমস্ত প্রক্রিয়া ১৫ জুনের মধ্যে শেষ করতে নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক হবে জানিয়ে ঘোষণা করার পরেও দিন ঘোষনার দিন পিছিয়ে যায় সংসদ। এই অবস্থায় পরীক্ষা গ্রহণ উচিত কিনা তা নিয়ে আলোচনার জন্য গঠিত হয় বিশেষজ্ঞ টিমা। কয়েকদিনের আলোচনার এবং সরকার প্রদত্ত এমেল অ্যাড্রেসে মেইল জমা হওয়ার পর সিদ্ধান্ত হয় পরীক্ষা বতিলের।  উল্লেখ্য দুদিন আগেই রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বাতিল হওয়ার পর রাজ্য সরকার জানিয়েছে মূল্যায়ন প্রক্রিয়া বিষয়ে চূড়ান্ত গাইডলাইন আর কয়েক দিনের মধ্যেই প্রকাশিত হবে। সুত্রের খবর প্রধানত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক হোম এসাইনমেন্ট ও প্রজেক্ট এর উপর ভিত্তি করেই নম্বর দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত