‘ নির্বাচন কে সিরিয়াসলি নিচ্ছেনা কর্মীরা ‘ মুখ খুললেন জয়প্রকাশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে রাজ্যে তৃতীয়বার সরকার গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বাম-কংগ্রেস জোট কে পিছনে বিরোধী দল হিসেবে উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি। তবে দিনহাটা, গোসাবা, ও খড়দহ সহ আরও একটি কেন্দ্রের বিজয়ী প্রার্থীদের মধ্যে অনেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে প্রান হারানোয় উপনির্বাচনের পরিস্থিতি দেখা দেয়।

আরও পড়ুনঃ অবসর ভেঙে ফের ২২ গজের লড়াইয়ে নামার বার্তা দিলেন যুবরাজ

এরপর নির্বাচন কমিশনের তরফ থেকে উপনির্বাচনের দিন ঘোষণা হওয়া মতই ভোট হয় সেই সমস্ত কেন্দ্র গুলিতে। আজ সেইসমস্ত কেন্দ্র গুলির ফল ঘোষণা হতেই ফের বরসড় ধাক্কা খায় বঙ্গ বিজেপি শিবির। মূলত  বিধানসভা নির্বাচনে দিনহাটা ও শান্তিপুরে জয় ছিনিয়ে নিয়েছিল গেরুয়া শিবির। তাই এই উপনির্বাচনে ও এই দুই কেন্দ্র কে প্রেস্তিজ ফাইট হিসেবে দেখেছিল তারা।

তবে উপনির্বাচনের ফল ঘোষণা হতেই বদলে যায় সমস্ত কিছু। ফল অনুযায়ী শান্তিপুর ও দিনহাটা সহ বাকি ২ টি আসনে ও রেকর্ড মার্জিন নিয়ে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করে ঘাসফুল শিবির। যা নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

‘ নির্বাচন কে সিরিয়াসলি নিচ্ছেনা কর্মীরা ‘ মুখ খুললেন জয়প্রকাশ

' নির্বাচন কে সিরিয়াসলি নিচ্ছেনা কর্মীরা ' মুখ খুললেন জয়প্রকাশ

তিনি বলেন, ’স্লগ ওভারে ব্যর্থ হচ্ছে বিজেপি। দলের কর্মীদের আরও প্রশিক্ষণ প্রয়োজন।নির্বাচন করানোটা সিরিয়াসলি নিচ্ছে না কর্মীরা ।তাতেই ব্যর্থ হচ্ছে বিজেপি’। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ বিজেপির অন্দরে।

' নির্বাচন কে সিরিয়াসলি নিচ্ছেনা কর্মীরা ' মুখ খুললেন জয়প্রকাশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন