অবসর ভেঙে ফের ২২ গজের লড়াইয়ে নামার বার্তা দিলেন যুবরাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক বিশ্বকাপের সময় অবসর ঘোষণা করেছিলেন। আরেক বিশ্বকাপ চলাকালীন ফের মাঠে ফেরারা কথা জানালেন যুবরাজ সিং। অবসর ভেঙে ফের ২২ গজের লড়াইয়ে নামবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা বলে দিলেন ভারতীয় ক্রিকেটের যুবরাজ। যুবরাজের ফের মাঠে নামার ভঙ্গিতে কতটা শক্তি আছে, সেটা সময় হলেই জানা যাবে।

আরও পড়ুনঃ সিমপ্যাথিতে জয়ী শোভনদেব ,মত কাজল পত্নী নন্দিতার

কিন্তু এই মুহূর্তে যা দৃশ্যমান তা হল সময়। যুবরাজ যে ভিডিওটি আপলোড করেছেন তা ইংল্যান্ডের বিরুদ্ধে তার ১৫০ রানের ইনিংসের।সোশ্যাল মিডিয়ায় নিজের এই ভিডিও পোস্ট করে জুবি লিখেছেন, “ভগবান আপনার ভাগ্য নির্ধারণ করেন। জনগণের দাবিতে, আমি আবারও ফেব্রুয়ারিতে মাঠে নামব। আমার কাছে এই অনুভূতির চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হবে না।

এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ থাকব। “এরপরই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সমর্থনের আহ্বান জানান তিনি। লেখেন, “ভারতকে সমর্থন করুন। সত্যিকারের ক্রিকেটপ্রেমীরা দলের দুঃসময়ে কিন্তু পাশেই থাকে।”

অবসর ভেঙে ফের ২২ গজের লড়াইয়ে নামার বার্তা দিলেন যুবরাজ

উল্লেখ্য এর আগে যুবরাজকে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার অনুমতি দিয়েছিল BCCI। অবসরপ্রাপ্ত ক্রিকেটার বলেই সম্মতি দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলার ক্ষেত্রে সবুজ সংকেত পাননি তিনি সেই সময়। তাই এবার তাঁকে কোন টুর্নামেন্টে কিংবা কোন ফরম্যাটে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর