সিমপ্যাথিতে জয়ী শোভনদেব ,মত কাজল পত্নী নন্দিতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবারের বিধানসভা নির্বাচনে খড়দহ কেন্দ্র থেকে ঘাসফুলের টিকিট থেকে ভোটে লড়াই করেছিলেন কাজল সিনহা। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই করোনায় আক্রান্ত হয়ে প্রান হারান খড়দের এই প্রার্থী। কিন্তু ফল ঘোষণা হতেই দেখা যায় সেই কেন্দ্রের অন্যান্য প্রার্থীদের পিছনে ফেলে ব্যাপক সংখ্যক ভোটে জয় লাভ করেন কাজল বাবু। তাই ফের নির্বাচন হওয়ার পরিস্থিতি দেখা যায়।

আরও পড়ুনঃউপনির্বাচনে অভাবনীয় সাফল্য, শুভেচ্ছা জানিয়ে টুইট মমতা অভিষেকের

তারপর নির্বাচন কমিশনের তরফ থেকে উপনির্বাচনের সময়সূচী প্রকাশ পেতেই রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কে খড়দহ কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে নির্বাচন করে তৃণমূল কংগ্রেস। এর আগে বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় লাভ করেছিলেন রাজ্যের এই মন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর জন্য সেই কেন্দ্র ছেড়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে খড়দহের প্রার্থী হিসেবে যোগদান করেন শোভন বাবু।

আজ সেই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দেখা যায় প্রায় ৯৩ হাজার ৮৩৮ ভোটের ব্যবধানে কাজল সিনহার কেন্দ্র থেকে জয় লাভ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তারপরেই নিজের দলীয় কর্মীদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নেন কাজল পত্নী নন্দিতা সিনহা।

সিমপ্যাথিতে জয়ী শোভনদেব , জানালেন কাজল পত্নী নন্দিতা

সিমপ্যাথিতে জয়ী শোভনদেব ,মত কাজল পত্নী নন্দিতা

এই জয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” এখানে কাজল সিনহার সিমপ্যাথি কাজ করেছে এই কেন্দ্রে”। এর আগের নির্বাচনে প্রায় ৮৯৮০৭ ভোটে জয়ী হয়েছিলেন কাজল সিনহা। আর এবার এই কেন্দ্র থেকে জয় লাভ করলেন শোভন বাবু। যারফলে খুশির আমেজ খড়দহে।

সিমপ্যাথিতে জয়ী শোভনদেব ,মত কাজল পত্নী নন্দিতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন