নজরবন্দি ব্যুরোঃ উপ নির্বাচনের ফল গণনাইয় ৪ কেন্দ্রেই বিপুল ভোটে এগিয়ে আছে তৃণমূল প্রার্থীরা। জয় তাঁদের প্রায় নিস্তিত। আর এই পরিস্থিতিতে জয় ঘোষণার আগেই টুইটে এল মমতার শুভেচ্ছা।তিনি লিখলেন, ‘আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয়। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’
আরও পড়ুনঃশান্তিপুর থেকে দিনহাটা সর্বত্রই সবুজ ঝড় , লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্যবধান
বিধানসভা ভোটের ফল প্রকাশের ঠিক ৬ মাসের মাথায়, উপনির্বাচনে ৪-এ ৪। ছত্রখান বিরোধী শিবির। জয়জয়কার তৃণমূলের। গণনার শুরু থেকেই লাফিয়ে লাফিয়ে ব্যবধান বাড়াতে থাকেন ৪ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা।
তেরো রাউন্ড গণনা শেষে ৭৬.৭৫১ ভোটে এগিয়ে খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।উপনির্বাচনে নয়া রেকর্ড। লক্ষাধিক ভোটে ২ কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থীরা। বাকি ২ কেন্দ্রেও জয়ের ব্যবধান বিশাল।
উপনির্বাচনে অভাবনীয় সাফল্য, শুভেচ্ছা জানিয়ে টুইট মমতা অভিষেকের

অপর দিকে চারটি আসনে প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন তৃণমূলের চার প্রার্থী। আর তাই চূড়ান্ত ফল ঘোষণার আগেই সেলিব্রেশনে মাতেন কর্মী-সমর্থকরা। তবে অতিমারীর কথা মাথায় রেখে এমন আনন্দের মুহূর্তেও সংযত থাকার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই জয়ের জন্য তিনি টুইট করেছেন।








