ভ্যাকসিনের আকাল! দেশে পৌঁছালো তৃতীয় প্রতিষেধক স্পুটনিক-ভি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভ্যাকসিনের আকাল গোটা দেশ জুড়ে। যে হারে দিনে দিনে লাফিয়ে বাড়ছে ভারতেরব সংক্রমণের তালিকা তাতে কনভাবেই সম্ভব হচ্ছে না লাগাম টানা।এই কঠিন পরিস্থিতিতে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল আজ অর্থাৎ ১লা মে থেকে দেশ জুড়ে চালু হবে ১৮ বছরের বেশি বয়সের সকলকে টিকা প্রদান। কিন্তু তার মধ্যেই উঠে এসেছে টিকা বাড়ন্তের ছবি। কয়েকদিন আগেই দিল্লি জানিয়েছিলো এখুনি পর্যাপ্ত টিকা নেই তাদের। মুম্বাই পুরসভা নোটিস দিয়ে জানিয়েছে আপাতত ৩ দিন বন্ধ থাকবে টিকা করণ।

আরও পড়ুনঃ ১৮+রা বেসরকারি হাসপাতালে টিকা পাবে জুলাই নাগাদ! বার্তা সেরামের

সেসবের মাঝেই আজ সকলকে হতাশ ক্লরে টিকা প্রস্তুত ক্লারী সগস্থা সেরাম জানিয়েছে, এই মুহুর্তে রাজ্যের বেসরকারি হাসপাতাল গুলিতে পাওয়া যাবেনা ১৬৮ উর্দ্ধের সকলের টিকা। কারণ হিসেবে তারা স্পষ্ট জানিয়েছে টিকার আকালের কথা। এবং জানানো হচ্ছে চরম পরিস্থিতিতে এই মুহুর্তে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৪৫ বছরের উর্দ্ধের নাগরিকদের। বাকি বেসরকারি হাসপাতাল গুলিতে ১৮ উর্দ্ধের সকলের টিকা যাবে জুলাই নাগাদ।

এসবের মধ্যেই আজ দেশে এলো তৃতীয় প্রতিষেধক স্পুটনিক ভি। অবশেষে স্বস্তি। দেশজোড়া ভ্যাকসিনের আকালে আশার আলো। শনিবার ১ মে ভারতে এসে পৌঁছালো করোনার তৃতীয় প্রতিষেধক তথা প্রথম বিদেশি ভ্যাকসিন স্পুটনিক-ভি। এর আগে গত জানুয়ারি থেকে দেশজুড়ে টিকাকরণের কাজ শুরু হলেও প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দেওয়া হচ্ছিল।

যেগুলি দুটিই এদেশে তৈরি। তবে প্রবল চাহিদার মুখে পড়ে টিকার ভাঁড়ার শুন্যের দিকে যাওয়ায়, সেরাম পরিকল্পনা নিচ্ছে চাহিদা মেটাতে বিদেশেও টিকা প্রস্তুত করবে তারা।  কয়েক দিন আগে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সারা বিশ্বে ওই টিকা বাজারজাত করার দায়িত্বে থাকা সংস্থা ‘Russian Direct Investment Fund’-এর প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানান, মে মাসের ১ তারিখ ভ্যাকসিনের প্রথম ডোজ ভারতে পৌঁছে যাবে। তিনি বলেন, “করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভারতের পাশে আছি। আমরা আশা করছি রাশিয়ার জোগান দেওয়া সরঞ্জমে ভারত এই মহামারীর মোকাবিলায় আরও দ্রুত কাজ করতে পারবে।”

ভ্যাকসিনের আকাল! অবশেষে আজ হায়দ্রাবাদে প্রথম দফার স্পুটনিক ভি এসে পৌঁছেছে।আমেরিকার ফাইজার এবং ম়ডার্নার পর এই প্রতিষেধকের এখন পর্যন্ত সর্বোচ্চ এফিকেসি— ৯১.৬ শতাংশ। ভারতীয় প্রস্তুতকারীরা এখনও গবেষণার তৃতীয় পর্বে রয়েছে। মস্কোর প্রস্তুতকারীদের বক্তব্য, ব্রিটেন স্ট্রেনে সবচেয়ে বেশি কার্যকরী এই প্রতিষেধক।

গত ২৪ ঘন্টায় দেশে মোট সংক্রমিত হয়েছেন  ৪,০২,১১০ জন, এই মুহুর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজার ৯৬৯ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ১১ হাজার ৮৫৩।  গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর