১৮+রা বেসরকারি হাসপাতালে টিকা পাবে জুলাই নাগাদ! বার্তা সেরামের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৮+রা বেসরকারি হাসপাতালে টিকা পাবে জুলাই নাগাদ! কারণ এই মুহুর্তে অক্সিজেন বেডের সঙ্গে সঙ্গে বাড়ন্ত টিকাও। দেশের যেভাবে প্রবল গতিতে ছড়িয়ে পড়ছে করোনার দ্বিতীয় ঢেউ তার সঙ্গে মোকাবিলা করতে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল মে মাসের ১ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে  দেশের সমস্ত প্রাপ্ত বয়স্কদের টিকা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ করোনা ভুলে তুমুল সংঘর্ষ তৃণমূল-BJP এজেন্টদের, ভেস্তে গেলো কমিশনের ডাকা বৈঠক

সেই মতো সাপ্লাই দেবে টিকা প্রস্তুত কারী সংস্থা গুলিও। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, ৫০ শতাংশ টিকা রাজ্য গুলিকে দেবে কেন্দ্র এবং বাকি ৫০ শতাংশ সরাসরি সংস্থা গুলি থেকেই কিনতে হবে রাজ্য গুলিকে। কেন্দ্র এবং রাজ্যের জন্য একই টিকার ভিন্ন ভিন্ন দান বেঁধেছে সেরাম, ভারত বায়োটেক।

রাজ্যের সরকারি হাসপাতাল গুলিকে যে মূল্যের পরিবর্তে টিকা দেবে সংস্থা, বেসরকারি হাসপাতাল গুলিকে তার থেকেও অধিক মূল্যে কিনতে হবে টিকা। একই টিকার ভিন্ন ভিন্ন মূল্যের জন্য ইতিমধ্যেই আদালতের কটাক্ষের শিকার হয়েছে কেন্দ্র। বাংলা কেরল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্য বাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেবেন তাঁরা।

কিন্তু আজ সেরাম সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রবল চাহিদার মুখে পড়ে ভ্যাকসিন বাড়ন্ত এই মুহুর্তে। সঙ্গে এও জানানো হয়েছে রাজ্য গুলির বেসরকারি হাসপাতাল গুলিতে ১৮ বছরের উর্ধধের সকলের জন্য টিকা পৌছতে সময় লাগবে কয়েক মাস। জুলাই নাগাদ সরবরাহ করা হবে টিকা। আপাতত ৪৫ বছরের উর্দ্ধের সকলের টিকার চাহিদা মেটানোর কথা ভাবছেন তাঁরা।

কদিন আগেই দিল্লির কেজরিওয়াল সরকার ঘোষণা করে দিয়েছিল, এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা বাড়ন্ত। কেউ যেন ১ তারিখ থেকেই টিকার লাইনে দাঁড়িয়ে ভিড় না করেন। অন্তত ৩, ৪ দিন পর থেকে এই কর্মসূচি শুরু হতে পারে। তারি মধ্যে আজ অর্থাৎ ১ মে রাশিয়া থেকে আসার কথা তাদের তৈরি করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি।

১৮+রা বেসরকারি হাসপাতালে টিকা পাবে জুলাই নাগাদ! এদিকে বহু হাসপাতালে টিকা ঠিকমতো সরবরাহ হচ্ছে না। টিকার লাইনে দাঁড়িয়েও ফিরে যেতে হচ্ছে অনেককে, অনেক হাসপাতালে ভাঁড়ারে টান পড়েছে টিকার। এই চরম সংকট কালে দেশের বাইরেও টিকা উতপাদনের কথা ভাবছে সেরাম সংস্থা। অন্যদিকে যখন মজুতই নেই পযাপ্ত টিকা তাহলে ১ তারিখ থেকে টিকা প্রদানের কথা কেনো ঘোষণা করলো কেন্দ্র সেই নিয়েও উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর