নারী নির্যাতনে নিষ্ক্রিয় রাজ্য,বাংলায় এসেই অভিযোগ জাতীয় মহিলা কমিশনের সভানেত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নারী নির্যাতনে নিষ্ক্রিয় রাজ্য,বাংলায় এসেই অভিযোগ জাতীয় মহিলা কমিশনের সভানেত্রীর বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি,নারী নিরাপত্তা নিয়ে আবারও অভিযোগ তুলে সরব হলেন, জাতীয় মহিলা কমিশন। শনিবার দুদিনের রাজ্য সফরে এসে এমনটাই অভিযোগ তুললেন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।

আরও পড়ুনঃবাংলা ভাষাকে অবজ্ঞা! রাজ্যের নতুন মেট্রো স্টেশনগুলির বোর্ডে হিন্দির প্রাধান্যের অভিযোগ।

এদিন, রাজ্য প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হলেন তিনি। তাঁর অভিযোগ নারী নিরাপত্তা যথাযথ নেই এরাজ্যে। অবাধেই চলছে নারীপাচারের মতো ঘটনা। আর এই সমস্ত বিষয় নিয়েই,নারী নির্যাতনের যাবতীয় রিপোর্ট নিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে নালিশ জানাতে চান রেখা শর্মা।

শনিবারই কলকাতায় এসেছেন,জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। এরাজ্যে মহিলাদের উপর অত্যাচার নিয়ে আড়াইশোরও বেশি মামলায় চিঠি লিখে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন তিনি। সেই মতো শনিবার দুপক্ষেরই উভয়ের মধ্যেই বৈঠক হওয়ার কথা ছিল। তবে শেষমুহুর্তে এই বৈঠকে উপস্থিত হতে পারবেন না বলে জানিয়েছেন, ডিজিপি।

নারী নির্যাতনে নিষ্ক্রিয় রাজ্য,বাংলায় এসেই অভিযোগ জাতীয় মহিলা কমিশনের সভানেত্রীর আর তারপরেই রাজ্য পুলিশের তরফে কয়েকজন প্রতিনিধিকে পাঠানো হয়েছিল সেই বৈঠকে। অভিযোগ, যাঁরা রিপোর্ট নিয়ে এসেছিল, তাঁদের কাছে গত ৬ মাসে রাজ্যে নারী নিরাপত্তার কী পরিস্থিতি, তার খোঁজখবরই রাখেননি। আর এই সমস্ত দেখেই কার্যত রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রেখা শর্মা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত