বাংলা ভাষাকে অবজ্ঞা! রাজ্যের নতুন মেট্রো স্টেশনগুলির বোর্ডে হিন্দির প্রাধান্যের অভিযোগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলা ভাষাকে অবজ্ঞা! বরাহনগর এবং দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনের বোর্ডে থাকা নামফলকে কি ভাষা হিসেবে বাংলা হারিয়ে যেতে চলেছে? কলকাতার এই দুই মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে পা রাখলেই তেমনটাই মনে হচ্ছে বলে অভিযোগ তুলছেন মানুষ। কলকাতার ওই দুই মেট্রো স্টেশনে আপ এবং ডাউন প্ল্যাটফর্মে গন্তব্য হিসেবে যে ভাবে হিন্দিতে স্টেশনের নাম লেখা হয়েছে, তাতে বাংলাকে অবহেলা করার প্রবণতাই চোখে পড়ছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ কংগ্রেস বিরোধী ছিল, কিন্তু তৃণমূল আমাদের শত্রু! বক্তা সেলিম

বাংলা ভাষাকে অবজ্ঞা! মোট আটটি বোর্ডে দু’টি স্টেশন মিলিয়ে দেখা গিয়েছে যে, হিন্দিতে যতটা বড় হরফে বরাহনগর বা দক্ষিণেশ্বর লেখা হয়েছে তার অর্ধেকেরও কম মাপের হরফে বাংলা এবং ইংরেজিতে নাম রয়েছে। তার উপরে হিন্দি হরফের পশ্চাৎপটে গাঢ় নীল রঙ ব্যবহার করায় সেটি যতটা চোখে পড়ছে, তুলনায় সাদা পশ্চাৎপটে বাংলা বা ইংরেজি হরফের নাম অনেকটাই কম বলে এ রাজ্যের রেলপ্রেমীদের একটি বড় অংশ অভিযোগ তুলছেন।

প্রসঙ্গত, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের প্রবেশপথে একই মাপের হরফে তিন ভাষায় স্টেশনের নাম লেখা হয়েছে। ওই কাজ এখনও সম্পূর্ণ হয়নি বরাহনগরে। দু’টি স্টেশন এবং প্ল্যাটফর্মে অন্যান্য দিক নির্দেশ চিহ্ন পর্যায়ক্রমে বাংলা, হিন্দি এবং ইংরেজীতে মোটামুটি একই মাপের হরফে লেখা হয়েছে। তবে আপত্তি উঠেছে প্ল্যাটফর্মের বোর্ডে হিন্দির আধিপত্য বেশি থাকায়। এ প্রসঙ্গে বিভিন্ন রেলওয়ে ফ্যান ক্লাবের সদস্য এবং রেলপ্রেমী সংগঠনের সদস্যরা নিজেদের ক্ষোভ জানিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত