নজরবন্দি ব্যুরোঃ পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে, দাবি কেরলের স্বাস্থ্যমন্ত্রীর। গত ২৪ ঘন্টায় ৫০ শতাংশ সংক্রমণ হয়েছে কেরলে। তবুও এমনটাই দাবী করলেন স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। গত ২৪ ঘন্টায় ২০ হাজার সংক্রমনের খবর পেয়ে কেন্দ্র থেকে পর্যবেক্ষণের জন্য বিশেষ দল পাঠানো হয় কেরলে।
আরও পড়ুনঃ ডিজিটাল রেশন কার্ডের পাহাড়, পোষ্ট অফিসে মিলল ভুয়ো পিয়ন
তবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন করোনা সংক্রমণের দিকে নজর না দিয়ে টিকাকরনের দিকে নজর দেওয়া জরুরি। তিনি বলেন, “কেরলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কীভাবে বুধবেন? হাসপাতালে রোগীসংখ্যাই দেখুন। হাসপাতালে রোগী সংখ্যা যেমন কম, তেমনই আইসিইউ বেড বা অক্সিজেনের অভাবও নেই। এর অর্থই সংক্রমণের ভয়াবহতা আগের মতো নেই।”
পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে, দাবি করলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে, দাবি করলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। এছাড়া তিনি জানান, বহু ভাইরোলজিস্ট এবং বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। গত ২৪ ঘন্টায় কেরলে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৭৭২ জন। দেশের মোট সংক্রমণের ৫০ শতাংশই কেরলে। পাশাপাশি, সক্রিয় রোগীর ৪০ শতাংশ কেরলে। অবশ্য কেরলের মৃত্যু হার দেশের তুলনায় কম।
অন্যদিকে, টিকাকরণের দিক থেকে এগিয়ে রয়েছে কেরল। রাজ্যের ১৭ শতাংশ জনগণই টিকা পেয়েছেন, যেখানে দেশের হিসাবে মাত্র ৭ শতাংশ টিকা পেয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, কিছুদিন আগে টিকা শেষ হয়ে গিয়েছিল। কেন্দ্রর তরফ থেকে ৯ লক্ষ টিকা পাঠানো হয়েছিল তা আগামীকালের মধ্যে শেষ হবে। যদি টিকার ব্যবস্থা না হয় তবে এই মুহুর্তে বন্ধ থাকবে টিকাকরণ।



