ভারতের জমির পর এবার রামকে নিজেদের বলে দাবী নেপালের প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগেই ভারতীয় ভূখণ্ড নিজের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছে নেপাল। এই উসকানির নেপথ্যে মূল ভূমিকা রয়েছে চিনপন্থী প্রধানমন্ত্রী ওলির। তবে নয়াদিল্লির সঙ্গে বিবাদ উসকে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন তিনি। অতি ভারত বিরোধী মনোভাবের জন্য বিরোধী দল ‘নেপালি কংগ্রেস’ ও নিজের কমিউনিস্ট পার্টির মধ্যেই একঘরে হয়ে পড়েছেন ওলি।

এহেন পরিস্থিতি এবার ধর্মীয় আবেগ উসকে দিয়ে এবার ভগবান রাম কে নেপালি বলে মন্তব্য করলেন। সোমবার নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনে ভানু জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ভগবান রামের জন্মস্থান হিসেবে ভারত যে অযোধ্যাকে দাবি করে, তাতে সত্যের বিকৃতি রয়েছে। কেপি ওলি আরও দাবি করেন, সত্যিকারের অযোধ্যা নেপালের বীরগঞ্জের পশ্চিমে অবস্থিত থোরি নামে একটি গ্রাম।

 তিনি আরও বলেছেন, আমরা বিশ্বাস করি যে, দেবী সীতা ভারতের রাজপুত্র রামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আসলে অযোধ্যা বীরগঞ্জের পশ্চিমের একটি গ্রাম, তা ভারতে অবস্থিত নয়। ভারত রামের জন্মভূমি হিসেবে যে অযোধ্যার স্থানটি চিহ্নিত করে সেটি আসল অযোধ্যা নয়। আসল অযোধ্যা নেপালে। ভগবান শ্রী রাম ভারতীয় নন, তিনি নেপালি। প্রসঙ্গত বিগত কয়েকমাস ধরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারত বিরোধিতায় মত্ত হয়েছেন।

আরও পড়ুনঃ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় ঘোষণা পর্ষদের

আর ওনার এই ভারত বিরোধিতায় ইন্ধন যোগাচ্ছে নেপালে থাকা চীনের রাজদূত। যদিও, ওনার এই ভারত বিরোধিতার জন্য ওনাকে ব্যাপক সমস্যার সন্মুখিন হতে হচ্ছে। নেপালে ওনার পদত্যাগের দাবি উঠেছে। এমনকি ওনার দলের নেতারাই ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর