মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় ঘোষণা পর্ষদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার বিভীষিকা রাজ্য জুড়ে, দক্ষিনের সাথে পাল্লা দিচ্ছে উত্তরও। ধিরে ধিরে রাজ্য জুড়ে ক্রমেই জাঁকিয়ে বসছে করোনা ভাইরাস, ক্রমেই বাড়ছে এই ভয়াবহ ভাইরাসের ব্যাপকতা। আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৪৩৫ জন, মৃত্যু হয়েছে ২৪ জনের। আর এই করোনার জেরে প্রভাব ফেলেছে মাধ্যমিকের ফলের উপরে।

আরও পড়ুনঃ করোনার বিভীষিকা রাজ্য জুড়ে, দক্ষিনের সাথে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গ!

করোনাতে জামেন সব কিছু পিছিয়ে গিয়েছে তেমনি মাধ্যমিকের ফল প্রকাশও। তবে চলতি সপ্তাহেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল।পর্ষদ সূত্রে খবর, চলতি সপ্তাহেই ফলপ্রকাশ করতে চাইছে রাজ্য সরকার । প্রত্যেকটি স্কুল স্যানিটাইজ করার পরই পাঠানো হবে মার্কশিট । চলতি বছরে ১০ লক্ষেরও বেশি পড়ুয়া মাধ্যমিক দিয়েছিল।

পরীক্ষা শেষের একমাসের মধ্যেই করোনার কারণে থমকে গিয়েছিল গোটা রাজ্য। পরবর্তীতে ধীরে ধীরে সবটা স্বাভাবিক হতে শুরু করলেও কতদিনে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে তা নিয়ে সংশয়ে ছিল পরীক্ষার্থীরা। অবশেষে পর্ষদ ঘোষণা করলো ফল প্রকাশের।তবে ফলপ্রকাশের দিন মিলবে না মার্কশিট। কে কত নম্বর পেয়েছে ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে শুধুমাত্র তা জানানো হবে। পরবর্তীতে অভিভাবকদের দেওয়া হয়ে সংশাপত্র।

তবে ঠিক কবে ফলপ্রকাশ হবে বা রাজ্যের তরফে কী বলা হয়েছে তা খোলসা করেননি পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। যা গতবারের তুলনায় বেশ কিছুটা কম। এ বছর ছাত্রদের তুললায় ছাত্রীদের সংখ্যা ছিল বেশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন