করোনার বিভীষিকা রাজ্য জুড়ে, দক্ষিনের সাথে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার বিভীষিকা রাজ্য জুড়ে, দক্ষিনের সাথে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গ। ধিরে ধিরে রাজ্য জুড়ে ক্রমেই জাঁকিয়ে বসছে করোনা ভাইরাস, ক্রমেই বাড়ছে এই ভয়াবহ ভাইরাসের ব্যাপকতা। গত কয়েকদিনের মতই এদিন বিপুল ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা এবং তুলনা মূলক ভাবে কমে গেছে টেস্টের পরিমান। গতকালের থেকে এদিন প্রায় দেড় হাজার টেস্ট কম হলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৪৩৫ জন, মৃত্যু হয়েছে ২৪ জনের। জেলার মধ্যে কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৮ জন, মৃত্যু হয়েছে ১০ জনের। কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন এখন পর্যন্ত ১০ হাজার ২৬ জন। কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৫০৯ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৭২২ জন। এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৭৯৫ জন।

আজকের করোনা বুলেটিনঃ রাজ্যে আক্রান্ত বেড়ে সাড়ে ৩১ হাজার, কমল টেস্ট এবং সুস্থতার হার।

Shamim Ahamed Ads

অন্যদিকে উত্তর ২৪ পরগণায় এদিন জেলা জুড়ে মোট সংক্রামিত হয়েছেন রেকর্ড সংখ্যক ৩৬৩ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯২। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৩০ জন, আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩০ জন। এদিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৮ জনের যা নিয়ে জেলাজুড়ে সার্বিক ভাবে মৃত্যু হয়েছে ১৭২ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৬৯০  জন। গত ২৪ ঘণ্টায় এই জেলাতে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২৫ জন।

দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৫ জন। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩২৩। আজ ১ টি মৃত্যু বেড়ে জেলায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। এই জেলাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২১৬ জন যার মধ্যে আজ সুস্থ হ্যে উঠেছেন ৮১ জন। দক্ষিন ২৪ পরগনায় এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ১০৬৩ জন।

হাওড়া জেলায় আজ সংক্রামিত হয়েছেন ১৬৮ জন যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১২০। আজ হাওড়া তে মৃত্যু হয়েছে ২ জনের যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯। এই জেলায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৪৭ জন। যা গতকালের থেকে ১০১ জন বেড়েছে এদিন। হাওড়াতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৪৪ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৫ জন

করোনার বিভীষিকা রাজ্য জুড়ে দক্ষিনের সাথে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গও। এদিন ব্যাপকভাবে সংক্রমণ বেড়েছে দার্জিলিং জেলায়। দার্জিলিং জেলায় আজ সংক্রামিত হয়েছেন ৭৩ জন। যা নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪৫। এই জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ৩৪৫ জন। দার্জিলিং ছাড়াও মালদা জেলাতে এদিং সংক্রমণ বেড়েছে বিপুল হারে। দেখুন জেলাভিত্তিক পরিসংখ্যান।

WB DHFW Bulletin 13th JULY REPORT FINAL page 002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত