রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে সাড়ে ৩১ হাজার, কমল টেস্ট এবং সুস্থতার হার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে সাড়ে ৩১ হাজার পেরিয়ে গেল এদিন। লকডাউনের মেয়াদ বাড়লেও কার্যত লকডাউন উঠে গিয়েছিল রাজ্য তথা দেশে, ফলে করোনা ভাইরাস এখন প্রত্যেক মূহুর্তে বাড়াচ্ছে তার তীব্রতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কনটেনমেন্ট জোন গুলিতে ফের নিশ্ছিদ্র লকডাউন ঘোষণা করা হয়েছে ৭ দিনের জন্যে। এদিকে করোনার দূর্বার গতি রাজ্যে! গত কয়েক দিন ধরেই রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া এবং হুগলী তে কার্যত বেলাগাম করোনা ভাইরাস। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি মালদা, দিনাজপুর বা দার্জিলিং জেলাতেও।

আরও পড়ুনঃ গা ঘেঁষাঘষি করে থাকলে করোনা পালিয়ে যাবে! মন্তব্য তৃণমূল নেতার।

Shamim Ahamed Ads

রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে সাড়ে ৩১ হাজার পেরিয়ে গেল এদিন। আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩৫ জন! নতুন ১ হাজার ৪৩৫ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৪৮ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৪ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৬।

পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৩২ জন। এদিনের ৬৩২ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২১৩ জন। এদিন ৬৩২ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬১.০৯ শতাংশ করোনা আক্রান্ত। যা ক্রমাগত কমে চলতি সপ্তাহে নেমে এল প্রায় ৬ শতাংশ । অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১১ হাজার ২৭৯ জন।

অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৭৭৯ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১০ হাজার ৩৫৯ যা গতকালে থেকে প্রায় দেড় হাজার কম। হগতকাল টেস্ট হয়েছিল ১১ হাজার ৭০৯ টি। এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৬ লক্ষ ২৭ হাজার ৪৩৮। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৬ হাজার ৯৭২ জনের। কার্যত করোনার তাণ্ডব রাজ্য জুড়ে!

https://najarbandi.in/coronavirus-in-west-bengal-13th-july-update/

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত