কমছে বাংলাদেশি টাকার দাম! বদলে যেতে পারে মুজিবুর ও হাসিনার ছবি

বাংলাদেশ জুড়ে চরম অরাজকতার মাঝেই কমছে বাংলাদেশি টাকার দাম! বদলে যেতে পারে মুজিবুর ও হাসিনার ছবি। হিড়িক টাকা ভাঙানোর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশ জুড়ে চূড়ান্ত অরাজকতা চলেছে। এই পরিস্থিতিতে কমছে বাংলাদেশের টাকার দাম। এখন বাংলাদেশের ১০০ টাকা ভারতীয় মুদ্রায় ৬৫ টাকায় নেমে এসেছে। অর্থাৎ গতকালের থেকে প্রায় ৪-৫ টাকা কম। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই শুরু নতুন সমস্যা। পাশাপাশি গুঞ্জন উঠছে বদলে যেতে পারে টাকায় থাকা শেখ হাসিনা ও শেখ মুজিবুরের ছবিও। এই পরিস্থিতে বাংলাদেশের মানুষের মধ্যে টাকা ভাঙ্গানোর হিড়িক পরে গিয়েছে বিভিন্ন জায়গায়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই কমতে শুরু করেছে সে দেশের টাকার দাম। আগে ১০০ টাকার বিনিময় মুদ্রা যেখানে ৭১ টাকা ছিল। সেখানে  মঙ্গলবার থেকেই বাংলাদেশের ১০০ টাকার বিনিময়ে মিলছে ৬৫ টাকা। উল্টোদিকে ভারতীয় ১০০ টাকার বিনিময়ে যেখানে ১৩৫ টাকা পাওয়া যেতো সেখানে এখন মিলছে ১৪৫ টাকা। তবে বাংলাদেশের এখনও যা পরিস্থিতি সেক্ষেত্রে আরও কমে যেত পারে এই বাংলাদেশি মুদ্রার দাম।

অন্যদিকে জল্পনা উঠছে বাংলাদেশি টাকা থেকে সরানো হতে পারে শেখ মুজিবুরের ছবিও। কারণ উত্তপ্ত আন্দোলনকারীরা ইতিমধ্যেই শেখ মুজিবুরের একাধিক মূর্তি ভেঙে দিয়েছে। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশি টাকা থেকেও উঠে যেতে পারে শেখ মুজিবুরের ছবি।

ইতি মধ্যেই বাংলাদেশের একাধিক সীমান্তে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। সেই পরিস্থিতিতে এবার টাকার বিনিময় মূল্য কমে যাওয়ায় রীতিমতো রাথিক সঙ্কটে পড়তে চলেছে বাংলাদেশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর