রাজনৈতিক মতভেদ ভুলে মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বইয়ের ৮৪ নং পাতাতে লেখা - "মায়ের কথা অনুযায়ী দুর্গাপুজোর মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় আমার জন্ম।এর তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পর সেই বৃষ্টি থেমে যায়।"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ ৫ই জানুয়ারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন( Mamata Banerjee )। এই বিশেষ দিনে সমস্ত রাজনৈতিক মতভেদ ( political differences ) ভুলে মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ সম্বোধন করে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi )। মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : ইভিএম-এর আইনি যৌক্তিকতা বুঝিয়ে দিল নির্বাচন কমিশন

১৯৫৫ সালে আজকের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্ম হয়েছিল। তাহলে হিসেব করলে দেখা যাচ্ছে তিনি পেরিয়ে গেলেন ৬৯ বছর। তবে নিজের আত্মজীবনী ‘একান্তে ‘ বইতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ৫ই জানুয়ারী তার আসল জন্মদিন নয়। বইতে তিনি তার আসল জন্মদিন, নিজের জীবন নিয়ে কোন তথ্য গোপন করেননি।অকপটে প্রকাশ করেছেন অনেক কথা।

রাজনৈতিক মতভেদ ভুলে মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
রাজনৈতিক মতভেদ ভুলে মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

রাজনৈতিক মতভেদ ভুলে মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বইয়ের ৮৪ নং পাতাতে লেখা – “মায়ের কথা অনুযায়ী দুর্গাপুজোর মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় আমার জন্ম।এর তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পর সেই বৃষ্টি থেমে যায়।” শুক্রবার সকালে দলীয় নেতৃত্বের সকলেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন