ট্যুইটে ট্রেন্ড! হকের দাবিতে মেধা তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থীদের গণ ট্যুইট মমতা-ব্রাত্যকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ট্যুইটে ট্রেন্ড! হকের দাবিতে মেধা তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থীদের গণ ট্যুইট মমতা-ব্রাত্যকে, আজ ও আগামীকাল নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত অপেক্ষমান শিক্ষক পদপ্রার্থীরা মাননীয়া মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে গণ টুইট কর্মসূচি নিয়েছে। 2019 সালের মার্চ মাসে লোকসভা নির্বাচনের আগে কলকাতার প্রেসক্লাবের সামনে মেও রোডের পাশে যে দীর্ঘ 29 দিনব্যাপী অনশন কর্মসূচি চলছিল তার 29 তম দিনে মাননীয়া মুখ্যমন্ত্রী ও তৎকালীন শিক্ষা মন্ত্রী সেই অনশন মঞ্চে উপস্থিত হয়ে মাইক্রোফোন হাতে সর্বসমক্ষে অনশনরত মেধা তালিকাভুক্ত অপেক্ষমান শিক্ষক পদপ্রার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লোকসভা ভোটের পর তিনি সকলকে নিয়োগের ব্যবস্থা করবেন।

আরও পড়ুনঃ আলাপন-বদলির প্রেক্ষাপটই ভুল! রাজ্য মামলা করলে মুখ পুড়বে কেন্দ্রেরঃ ফিরদৌস শামিম

কিন্তু কার্যক্ষেত্রে তা ফলেনি, শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস কমিশন মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি আজও রাখেনি। তাই তারা 2021 সালের জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত দীর্ঘ 120 দিন ব্যাপী অবস্থান বিক্ষোভ ও রিলে অনশন কর্মসূচি নিয়েছে শিক্ষক পদ প্রার্থীরা সল্টলেক সেন্ট্রাল পার্কের 5 নম্বর গেটের পাশে রাস্তার ধারে।ইয়াসের মত ঝড় বা কোভিড মহামারীর মতো কঠিন পরিস্থিতি বা অন্যান্য প্রতিদিনের ঝড়-জল তাদের এই অবস্থান বিক্ষোভ ও রিলে অনশন কর্মসূচিতে বাধা সৃষ্টি করলেও কোনভাবেই তাঁদের দমাতে পারেনি অধিকারের লড়াই থেকে।

তাঁদের এই অবস্থান বিক্ষোভ ও রিলে অনশন কর্মসূচি আজও চলছে। আন্দোলনকারীরা জানিয়েছেন,  “মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি যতদিন না ফলশ্রুতিতে পরিণত হচ্ছে ততদিন পর্যন্ত তারা তাদের অবস্থান-বিক্ষোভ ও রিলে অনশন কর্মসূচি চালিয়ে যাবে।” শুধু তাই নয়, নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার প্রমাণ তারা বিভিন্ন সময়ে শিক্ষাদপ্তর, স্কুল সার্ভিস কমিশনের অফিস ও মাননীয়া মুখ্যমন্ত্রীর ও শিক্ষামন্ত্রীব় কাছেও জমা দিয়েছে। দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে বিভিন্ন সময়ে তারা রাস্তায় নেমে বিক্ষোভও দেখিয়েছেন।

750a10c9 802d 479b a86d 38d02afa0b2e

বর্তমান কোভিড মহামারীর পরিস্থিতিতে রাজ্যের সর্বত্র লকডাউন থাকায় তারা সল্টলেকে রিলে অনশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গেলেও বর্তমানে তাঁরা পথে নেমে বিক্ষোভ দেখাতে পারছে না।সেই কারণেই নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত অপেক্ষমান শিক্ষক পদপ্রার্থীরা মাননীয়া মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে গণ ট্যুইটের মাধ্যমে তাঁদের দাবি তুলে ধরেছে, এই গণ ট্যুইট চলবে আজ, কাল দুদিন ব্যাপী।

ট্যুইটে ট্রেন্ড! মাননীয়া মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে তাদের এই গণ ট্যুইটে তাঁদের আবেদন, “মাননীয়া মুখ্যমন্ত্রী আপনি আপনার প্রতিশ্রুতি মত নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থীদের নিয়োগ দিন ও আমাদের এই দুর্বিসহ নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন ।”  আন্দোলনকারীদের দাবি, সকল মেধা তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থী কে শিক্ষক হিসেবে নিয়োগ করা হোক দ্রুত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত