ফিরছে মাধুরী-বানসালি জুটি, এবার অভিনেত্রীকে দেখা যাবে ওয়েব সিরিজে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের বড় পর্দায় ফিরতে চলেছেন মাধুরী দীক্ষিত। এবার অভিনেত্রী কে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ওয়েব সিরিজ ‘হীরা মান্ডি’তে। এছাড়াও এই ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রী সোনাক্ষী সিনহা, হুমা কুরেশিকে ও অভিনেতা কার্তিক আরিয়ান। এটা পরিচালক বানসালির প্রথম ওয়েব সিরিজ। শোনা গিয়েছে, Netflix-এ রিলিজ হবে এই ওয়েব সিরিজটি।

আরও পড়ুনঃ সুস্থ আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, শরীরে অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে আছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

সূত্রের খবর, এখানে একটি মুজরো দৃশ্যে অভিনয় করবেন মাধুরী। পরিচালকের কথায় এটি এই সিরিজের সব থেকে গুরুত্বপূর্ণ দৃশ্য হতে চলেছে। এবং এমন দৃশ্য মাধুরী ছাড়া অন্যকোনো অভিনেত্রীর পক্ষে ফুটিয়ে তোলা সম্ভব নয় বলেই দাবি পরিচালকের।

জানা গিয়েছে, এই একটি দৃশ্যের শুটিং করতে সময় লাগবে প্রায় ১০ দিন। এর আগেও অনেক সিনেমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শদের মন জয় করেছেন অভিনেত্রী। অভিনয় ও নাচের প্রতিভা দিয়ে সবসময়ই শিরোনামে রয়েছেন  মাধুরী। এবারও যে তার জাদু সিনেমা জগতে এবং দর্শদের মধ্যে একই রকম প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত