সুস্থ আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, শরীরে অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে আছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আপাতত সুস্থ আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সাম্প্রতিক সময়ে সস্ত্রীক করোনা আক্রান্ত ছিলেন তিনি। এখন বাড়িতেই আছেন। এদিন তার বাড়িতে গিয়ে শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ ফের রাজ্যের প্রশাসনিক পদে বড়সড় রদবদল করল নবান্ন

চিকিৎসকরা জানিয়েছেন, আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। খাওয়া-দাওয়াও স্বাভাবিক করছেন বলেই জানা গেছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। সিওপিডিতে আক্রান্ত তিনি।

এমন পরিস্থিতিতে কোভিড আক্রান্ত হওয়ায় তার শরীরে অক্সিজেনের মাত্রা অনেক কমে যায়। যা চিকিৎসকদের চিন্তার কারণ হয়ে দাড়িয়েছিল। তবে এখন তার অক্সিজেন মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে। জানা গিয়েছে, বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চাইছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত