স্কুল খোলা নিয়ে অভিভাবকদের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে চায় কেন্দ্র!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনার কারণে গোটা দেশে লকডাউন চলেছে টানা দু-মাসের বেশি সময় ধরে। এর পরেও বন্ধ আছে রাজ্য সহ গোটা দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। কবে থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুলবে তা নিয়ে বেশ চিন্তিত সরকার। শিক্ষাবিদরাও সিদ্ধান্তে আসতে ব্যর্থ। কারণ টানা লকডাউন চলার পরেও কমেনি মারণ করোনা ভাইরাসের সংক্রমণ।

আরও পড়ুনঃ বস্তিবাসী নন উচ্চবিত্তরা ছড়াচ্ছেন করোনা! ফের লকডাউন বাড়ছে রাজ্যে। #BreakingNews

আর এমন পরিস্থিতিতে এবার এই স্কুল খোলা ইস্যুতে অভিভাবকদের মতামতের উপরে জোর দিল দেশের শিক্ষা মন্ত্রক। এই মর্মে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের স্কুল শিক্ষা এবং স্বাক্ষরতা দফতর থেকে প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, অভিভাবকরা কবে স্কুল খোলার পক্ষে তা জানতে হবে। পাশাপাশি স্কুল খোলার পরে তাঁরা কর্তৃপক্ষের থেকে কী প্রত্যাশা করছেন, অভিভাবকদের থেকে সেই তথ্যও জোগাড় করতে হবে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে।

আগামী ২০ জুলাইয়ের মধ্যে এই সংক্রান্ত সমস্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষাসচিবকে অভিভাবকদের মতামত জানাতে বলা হয়েছে। সমস্ত স্কুল খোলার বিষয়ে অভিভাবকদের থেকে মূলত দু-টি বিষয় সম্পর্কে মতামত সংগ্রহ করতে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।

অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে কোন মাসে স্কুল খোলার পক্ষে অভিভাবকরা এবং স্কুল খোলার পরে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের থেকে কী কী প্রত্যাশা করেন। এ ছাড়া এই প্রসঙ্গে অভিভাবকদের যদি আরও কোনও মতামত থাকে, তাও গুরুত্বের সঙ্গে সংগ্রহ করার উপরে জোর দিয়েছে সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত