নজরবন্দি ব্যুরোঃ বস্তিবাসী নন উচ্চবিত্তরা ছড়াচ্ছেন করোনা! ফের লকডাউন বাড়ছে রাজ্যে।রাজ্যের হাতে গোনা ২ – ৩ টি জেলা বাদ দিয়ে সব জেলাতেই কার্যত বায়ুবেগে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। প্রায় প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। কার্যত নজিরবিহীন সংকটের মুখে দাঁড়িয়ে রাজ্য। রাজ্যের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছেন শহর কলকাতার বাসিন্দা রা। সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে কলকাতার বস্তি অঞ্চনের থেকে আবাসনের বাসিন্দাদের সংক্রামিত হওয়ার সংখ্যা অনেক বেশি। সমীক্ষার রিপোর্টে দেখা গেছে, ঘনবসতিপূর্ণ বস্তিতে আক্রান্তের হার ১৫ শতাংশ। কিন্তু আবাসন, ব্যক্তিগত বাড়ি, ফ্ল্যাটবাড়িতে ওই হার ৮৫ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, আবাসনবাসীর তুলনায় বস্তি অঞ্চলের মানুষ বেশি সচেতন।
আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের সভা, করোনা আবহে কিভাবে শুনবেন দিদির ভাষণ? জেনে নিন।


বস্তিবাসী নন উচ্চবিত্তরা ছড়াচ্ছেন করোনা! বেলেঘাটা আইডি হাসপাতালের জনস্বাস্থ্য রোগ বিশেষজ্ঞ ডাঃ সঞ্জীব ব্যানার্জি বলেছেন, ‘‘বস্তি এলাকায় সচেতনতা আপাতদৃষ্টিতে কম মনে হলেও তাঁরা কথা শোনেন। বিভিন্ন কন্টেনমেন্ট জোনের বস্তি এলাকায় গিয়ে দেখেছি, কিছু বলা হলে তাঁরা গুরুত্ব দিচ্ছেন। আবাসনের বাসিন্দারা হয়তো বেশি জানেন। কিন্তু তাঁরা অসচেতন হয়ে পড়ছেন। একই জায়গায় পাঁচজনের সঙ্গে বসে কথা বলছেন, তাস খেলছেন, খাচ্ছেন, শিশুরা খেলাধুলা করছে। পরিচিতর করোনা নেই, আমার কিছু হবে না বা হলেও সামলে নিতে পারব— উচ্চবিত্তদের মনে এমন ভ্রান্ত নিরাপত্তাবোধ, অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করার ফলে তাঁদের মধ্যে সংক্রমণ বাড়ছে।’’
গতকাল বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭৮ জন! নতুন ২ হাজার ২৭৮ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৮৭ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ৩৬ টি। যা রেকর্ড এবং এখন পর্যন্ত রাজ্যে সর্বোচ্চ। ৩৬ জন কে নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১২। রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩৪৪ জন। এদিনের ১৩৪৪ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৮৮৩ জন।
এদিন ১৩৪৪ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৮.৫৬ শতাংশ করোনা আক্রান্ত। যা ক্রমাগত কমে নেমে এসেছে প্রায় ৮ শতাংশ । গত ৭ তারিখে রাজ্যে সুস্থতার হার ছিল ৬৬.২৪ শতাংশ।অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৬ হাজার ৪৯২ জন।অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৮৯৮ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১৩ হাজার ৪৭১। এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৭ লক্ষ ৩ হাজার ২৮৪। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৭ হাজার ৮১৪ জনের। কার্যত করোনার তাণ্ডব রাজ্য জুড়ে!


অন্যদিকে রাজ্যে ব্যাপক আকারে বাড়িয়ে দেওয়া হয়েছে কনটেনমেন্ট জোনের সংখ্যা। রাজ্যের কন্টেনমেন্ট জোন বাড়িয়ে করা হয়েছে ৭৩৯ টি। যার মধ্যে সবথেকে বেশি কনটেনমেন্ট জোন বৃদ্ধি পেয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে কন্টেনমেন্ট জোনের সংখ্যা ১১৩ টি। কলকাতার ক্ষেত্রে কনটেনমেন্ট জোন ৩২ টি। করোনা ভাইরাসে ভয়াবহ ব্যাপ্তিতে আজ ফের লকডাউন বাড়ানো হল রাজ্যে। রাজ্যের সমস্ত কনটেনমেন্ট জোনে লকডাউন চলবে আগামী ৩১শে জুলাই পর্যন্ত।







