মন কি বাত নাকি ডাল-ভাত ?’ প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ এবং মমতার বিনামূল্যে রেশনের তুলনা অভিষেকের!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জনমুখী প্রকল্পগুলিই তৃণমূলের প্রচারের মূল হাতিয়ার।এই ভোটে সেসবকেই তুলে ধরছেন দলের নেতানেত্রীরা। অন্যান্য নেতাদের তুলনায় তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার বেশি জনপ্রিয়। জনতা এবং দলীয় সমর্থকদের উজ্জীবিত করে তুলতে নানা প্রসঙ্গ তুলে ধরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধিতায় তাঁর মূল অস্ত্র দুই সরকারের কাজের তুলনামূলক আলোচনা।

আরও পড়ুনঃ লাগামছাড়া করোনা, ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সব হাসপাতালকে পুরনো অবস্থায় ফেরার নির্দেশ স্বাস্থ্যভবনের।

বারবার বুঝিয়ে দিতে চান, ফের তৃণমূল সরকার তৈরি হলেই নাগরিক পরিষেবা অব্যাহত থাকবে, জনজীবনের মানোন্নয়ন হবে। আগামী ১০ এপ্রিল চতুর্থ দফার ভোট আলিপুরদুয়ার, কোচবিহারের বেশ কয়েকটি আসনে। বৃহস্পতিবার তার শেষ প্রচারে বেরিয়ে দলীয় সমর্থক ও ভোটারদের চাঙ্গা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন আলিপুরদুয়ারের কুমারগ্রামে জনসভা থেকে বিজেপির সঙ্গে তৃণমূল সরকারের তুলনা করে তাঁর প্রশ্ন, ”মন কি বাত নাকি বিনামূল্যে ডাল-ভাত, কোনটা চান?মন কি বাত তো শুনেছেন, দেখেছেন কি? ওটা দেখা যায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বিনামূল্যে ডাল-ভাত পাচ্ছেন। কোনটা ভাল, আপনারাই বিচার করবেন।”

কুমারগ্রামের  তৃণমূল প্রার্থী লিওস কুজুরের হয়ে প্রচারে গিয়ে অভিষেক চিরাচরিতভাবেই কেন্দ্র এবং রাজ্য সরকারের কাজের তুলনায় করেন। তা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ এবং মমতার বিনামূল্যে রেশনের তুলনা টানেন তিনি। এর আগেও অভিষেক তুলনা করে বলেছিলেন, ”বিজেপি নেতারা বিনামূল্যে ভাষণ দেন স্রেফ। আর মমতা  বন্দ্যোপাধ্যায় বিনামূল্য রেশন দেন। বিনামূল্যে রেশন নাকি বিনামূল্যে ভাষণ – কোনটা চাইবেন?”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর