নজরবন্দি ব্যুরোঃ এখন মাল্টিপ্লেক্সের রমরমা সব জায়গায়। বর্তমান যুগে সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের চল কমেছে। ফলে ধীরে ধীরে মাল্টিপ্লেক্সের টিকিটের দাম হয়ে উঠেছে আকাশছোঁয়া। শুধু টিকিটের দাম নয় জলের বোতল থেকে শুরু করে পপকর্ন খাবার সবকিছু কিনতে গিয়েই গুনতে হয়েছে অতিরিক্ত টাকা। দিতে হয়েছে অতিরিক্ত ১৮ শতাংশ GST। তবে এবার আর দিতে হবে না এতপরিমাণ কর।
আরও পড়ুনঃ অফস্ক্রিন জুটিকে এবার দেখা যাবে অনস্ক্রিনে, বড়পর্দায় নীল-তৃণা জুটি!


কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে GST-র হার হবে ৫ শতাংশ। যেকোনো রেস্তরাতে খেতে গেলে GSTর জন্য ৫ শতাংশ করে অতিরিক্ত টাকা দিতে হত খাবারের ওপর। কিন্তু মাল্টিপ্লেক্সে দিতে হত ১৮ শতাংশ। এবার মাল্টিপ্লেক্সেও রেস্তরার মতই GSTর মাত্রা বেঁধে দেওয়া হল।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে মাল্টিপ্লেক্স কমিটিও আশার আলো দেখতে পারছেন। কারন করোনার পরিস্থিতির পর বহু মানুষ হলে সিনেমা দেখা থেকে বিরত হয়ে গিয়েছিল। তার ওপর GSTর হারও দিনে দিনে বেড়ে যাচ্ছিল। এখন কিছুটা স্বস্তিতে রয়েছেন হল কমিটি।
অতিরিক্ত GST আর নয়! কেন্দ্রীয় সরকারের GSTর হার ৫ শতাংশ বেঁধে দিল



তবে খাবারের ওপর GST র হার কমানো হলেও অনলাইন গেমিং এর ওপর দিতে হবে ২৮ শতাংশ GST। এমনটাই তথ্য পাওয়া গেছে GST কাউন্সিলের তরফ থেকে। GST কাউন্সিলের তরফ থেকে আরও জানানো হয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে মোটেই অনলাইন গেমিংকে একসঙ্গে রাখতে পারবেন না।







