“সংখ্যা বলব না, কিন্তু সরকার গড়ব”—বিস্ফোরক দিলীপ ঘোষ

ভোট শেষ হতেই বিজেপির আত্মবিশ্বাস তুঙ্গে—দিলীপ ঘোষের দাবি, নির্দিষ্ট সংখ্যা না বললেও এমন ফল আসবে যাতে এককভাবেই সরকার গঠন সম্ভব, মন্ত্রীত্ব নয় লক্ষ্য পরিবর্তন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটপর্ব শেষ হতেই ফল ঘোষণার আগেই আত্মবিশ্বাসে ভর করে বিজেপি শিবির। রাজ্যে সরকার গঠনের ব্যাপারে প্রায় নিশ্চিত সুরে কথা বললেন দলের নেতা দিলীপ ঘোষ। নির্দিষ্ট আসন সংখ্যা বলতে না চাইলেও তাঁর দাবি, এমন ফল আসবে যাতে এককভাবে সরকার চালাতে কোনও বাধা থাকবে না।

সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, প্রথম দফা থেকেই বিজেপির পক্ষে শক্ত ইঙ্গিত মিলেছে। তাঁর কথায়, “১১০ আসনের লক্ষ্য আগেই জানিয়ে গিয়েছিলেন অমিত শাহ। দ্বিতীয় দফায় কলকাতায় ৮৮ শতাংশ ভোট পড়া নজিরবিহীন। এই ট্রেন্ডই বলে দিচ্ছে, রাজ্যে পরিবর্তন আসন্ন।”

তিনি আরও বলেন, রাজ্যের গ্রাম থেকে শহর—সব স্তরের মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। বিহারের নির্বাচনের উদাহরণ টেনে তিনি সতর্ক করে দেন, শেষ মুহূর্ত পর্যন্ত ফল বোঝা যায় না। তবে তাঁর দাবি, “এমন সংখ্যাগরিষ্ঠতা পাব, যাতে আর পিছনে ফিরে তাকাতে হবে না। বুক চিতিয়ে সরকার চালানোর মতো ম্যান্ডেট আসবে। অন্য দল ভাঙানোর প্রয়োজন পড়বে না—কেউ নিজে থেকে এলে তাকে সম্মান দিয়েই গ্রহণ করা হবে।”

সম্ভাব্য মন্ত্রীসভা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা প্রসঙ্গে দিলীপ ঘোষ স্পষ্ট বলেন, এই ধরনের আলোচনায় তাঁর আস্থা নেই। “আমি ফেসবুক নয়, ফেস টু ফেস রাজনীতিতে বিশ্বাস করি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরকার গড়ে-ভাঙে, মন্ত্রিসভাও সাজিয়ে ফেলে—আমি সেই পথে হাঁটি না,” মন্তব্য তাঁর।

নিজের সম্ভাব্য মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন উঠতেই আরও সোজাসাপ্টা জবাব দেন তিনি। “আমি মন্ত্রী হতে চাই না, আমি সরকার চাই। আগে বাংলার মানুষ পরিবর্তন আনুক, তারপর মন্ত্রিসভা নিয়ে ভাবা যাবে।” তাঁর দাবি, ভোট শেষ হতেই রাজ্যের রাজনৈতিক আবহাওয়া বদলাতে শুরু করেছে, আর সেই পরিবর্তনের প্রতিফলন শিগগিরই স্পষ্ট হবে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত