TOLLYWOOD: অফস্ক্রিন জুটিকে এবার দেখা যাবে অনস্ক্রিনে, বড়পর্দায় নীল-তৃণা জুটি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিউড জগতের দুই জনপ্রিয় জুটি নীল এবং তৃণা। তারা বাস্তবে স্বামী স্ত্রী হলেও পর্দায় কখনও তাদের একসঙ্গে দেখা যায় নি। দীর্ঘ ১২ বছর ধরে তারা প্রেম করেছেন। সেই প্রেমের পর্ব মিটিয়ে তিন বছর আগে তাদের চারহাত এক হয়েছে। তবে সম্প্রতি সবচেয়ে বড় খবর হল এবার পর্দাতেও জুটি হিসেবে দেখা যাচ্ছে দুজনকে।

আরও পড়ুনঃ সৃজলার সাথে ধারাবাহিক নাকি বড়পর্দায় কাজ! এবার মুখ খুললেন খোদ আদৃত

এই মুহূর্তে ছোটপর্দার অভিনেতাদের বড়পর্দায় একের পর এক আসতে দেখা যাচ্ছে। সেই তালিকায় রয়েছে মিঠাই, দেবচন্দ্রিমা থেকে শুরু করে আরও অনেকেই। যদিও তৃণার কেরিয়ারের শুরু হয় বড়পর্দা থেকেই। তবে ছোটপর্দায় মুখ্য চরিত্রে কাজ করলেও বড়পর্দায় থাকে বরাবরই পাশ্বচরিত্রে দেখা গিয়েছে।

1

তবে এবার অনুরাগীদের জন্য সুখবর এই প্রথমবার অভিনেত্রীকে মুখ্য চরিত্রে দেখা যাবে বড়পর্দায়। নতুন বাংলা সিনেমা তিলোত্তমা-তে তৃণা মুখ্য চরিত্রে থাকছেন। এই ছবিতেই প্রথমবারের জন্য পর্দায় একসঙ্গে থাকছেন নীল এবং তৃণা। এই ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন অভিনেতা নীলও।

অফস্ক্রিন জুটিকে এবার দেখা যাবে অনস্ক্রিনে, ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন নীল এবং তৃণা 

unnamedসম্প্রতি সেই ছবির শুটিং শেষ হয়েছে। এই ছবিতে তৃণাকে একজন সিঙ্গল মাদারের ভূমিকায় দেখা যাবে। এবং নীলকে দেখা যাবে একটি মিউজিক ব্যান্ডের গায়ক হিসেবে। দুজনেই এই ছবিতে মুখ্য চরিত্র। তবে জুটি হিসেবে সেই তারা। এই ছবি মুক্তি পাবে আগামী বছর এমনটাই জানিয়েছে ছবি নির্মাতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন