অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স না থাকলে জরিমানা করতে পারবে না ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে আরও বলা হয়েছে, শুধু স্কলারশিপ বা অন্য কোন প্রকল্পের টাকা জমা পড়ে এমন অ্যাকাউন্টকে ' ডরমেন্ট ' বলা যাবে না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অনেকদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট – এ ন্যুনতম ব্যালেন্স টাকা না থাকায় নিস্ক্রিয় অ্যাকাউন্টে জরিমানা ধার্য করা হয়েছে ? তবে আর চিন্তা নেই। ন্যুনতম ব্যালেন্স না রাখার জন্য জরিমানা ধার্য করতে পারবেনা ব্যাঙ্ক। এমনই নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী অর্থবর্ষ অর্থাৎ ১ লা এপ্রিল ২০২৪ থেকে সেই নিয়ম চালু হতে চলেছে।

অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স না থাকলে জরিমানা করতে পারবে না ব্যাঙ্ক

আরও পড়ুন: ইন্ডিয়ান মিউজিয়ামে বোমাতঙ্ক! হুমকি জঙ্গি বাহিনীর

দু বছরের বেশি সময় ধরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে কোন আর্থিক লেনদেন না হলেও জরিমানার যে নিয়ম তা কার্যকর হবেনা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে আরও বলা হয়েছে, শুধু স্কলারশিপ বা অন্য কোন প্রকল্পের টাকা জমা পড়ে এমন অ্যাকাউন্টকে ‘ ডরমেন্ট ‘ বলা যাবে না। নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাঙ্কিং

অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স না থাকলে জরিমানা করতে পারবে না ব্যাঙ্ক

প্রক্রিয়ায় থাকা বিপুল পরিমাণ ‘আনক্লেমড’ ডিপোজিটের পরিমাণ কমাতে এই উদ্যোগ। নতুন আইনের মাধ্যমে অব্যবহিত কোন অ্যাকাউন্ট থাকলে তার যোগ্য মালিকের সাথে এস.এম.এস , চিঠি, ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। না করতে পারলে তার নমিনির সাথে যোগাযোগ করে তার প্রাপ্য টাকা পৌঁছে দিতে হবে।

অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স না থাকলে জরিমানা করতে পারবে না ব্যাঙ্ক
অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স না থাকলে জরিমানা করতে পারবে না ব্যাঙ্ক

অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স না থাকলে জরিমানা করতে পারবে না ব্যাঙ্ক 

প্রসঙ্গত রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাস অব্দি দেশের ব্যাঙ্কগুলিতে দাবিদারহীন জমা অর্থের পরিমাণ ছিল ৪২ হাজার ২৭২ কোটি টাকা। গত অর্থবর্ষে এই অর্থের পরিমাণ ছিল ৩২ হাজার ৯৩৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরে দাবিদারহীন অর্থের পরিমাণ বেড়েছে ২৮ শতাংশ। এর থেকে রেহাই পেতেই মূলত এই নয়া নিয়ম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত