ইন্ডিয়ান মিউজিয়ামে বোমাতঙ্ক! হুমকি জঙ্গি বাহিনীর

ঘটনাটি সামনে আসা মাত্র চাঞ্চল্য ছড়িয়েছে। চলছে বোমার তল্লাশি। খালি করা হচ্ছে মিউজিয়াম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতার মিউজিয়াম (Indian Museum) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিল জঙ্গিরা। ইন্ডিয়ান মিউজিয়ামে বোমাতঙ্ক! এই ঘটনাটি সামনে আসা মাত্র চাঞ্চল্য ছড়িয়েছে। চলছে বোমার তল্লাশি। খালি করা হচ্ছে মিউজিয়াম। জঙ্গিরা কলকাতা (Kolkata) পুলিশকে মেইল করেই এই হুমকির কথা জানিয়েছিলেন।

museum 1 1

আরও পড়ুনঃ অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স না থাকলে জরিমানা করতে পারবে না ব্যাঙ্ক

কলকাতা পুলিশ (Police) জানিয়েছে, আজ ঠিক ভোর চারটে নাগাদ তাদের অফিশিয়াল মেইল আইডিতে একটি মেইল আসে। ‘টেরোরাইজার ১১১’ নামক এক সংগঠন মেইলটি করেন। তাদের দাবী ইন্ডিয়ান মিউজিয়ামের বিভিন্ন জায়গাতে তারা বোমা লুকিয়ে রেখেছেন। তাদের দাবী না মানলে তারা মুহূর্তের মধ্যে কলকাতার যাদুঘর উড়িয়ে দেবেন।

museum

কিন্তু ওই জঙ্গি সংগঠনের দাবী কী? তারা জানিয়েছে তারা প্রচারের আলোতে আসতে চান। তারা কিছু বার্তা দিতে চায়। তবে তাদেরকে প্রচারের আলোতে এখনও আনা হয়নি। মেইলটি আসা মাত্রই কলকাতা পুলিশ দ্রুত মিউজিয়ামে পৌঁছে যায়। সকাল থেকেই চলছে বোমা তল্লাসি। তবে এখনও পর্যন্ত কোন কিছু উদ্ধার করা সম্ভব হয়নি।

ইন্ডিয়ান মিউজিয়ামে বোমাতঙ্ক! চলছে বোমা তল্লাশি

ইন্ডিয়ান মিউজিয়ামে বোমাতঙ্ক! চলছে বোমা তল্লাশি
ইন্ডিয়ান মিউজিয়ামে বোমাতঙ্ক! চলছে বোমা তল্লাশি

আজ কোন পর্যটকদের মিউজিয়ামে (Museum) ঢুকতে দেওয়া হবে না। মিউজিয়ামের নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশের শীর্ষ আধিকারিকরা, বম্ব স্কোয়াড। এছাড়াও গোটা যাদুঘর ঘিরে রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ। এই ঘটনাতে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা কোন বোমা নেই মিউজিয়ামে শুধু মাত্র প্রচারে আসার জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন তারা। ভোর চারটে থেকে তল্লাশি চললেও এখনও পর্যন্ত একটিও বোমা পাওয়া যায়নি। তবে পুলিশ এই বিষয়ে এখনও কোন মন্তব্য করতে চাইছে না। তাদের তল্লাশি জারি রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত