নজরবন্দি ব্যুরোঃ বলিউডের বাদশা তিনি। সারা বিশ্ব জুড়ে তার অগনিত ফ্যান রয়েছে। ভারতের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও তিনি তততাই জনপ্রিয়। এবার সেই দেশেরই এক অভিনেত্রী শাহরুখের উদ্দেশ্যে বিরুপ মন্তব্য করে ফেললেন। তিনি দাবি করলেন শাহরুখ দেখতে খুব একটা ভাল নয়, এবং তার অভিনয়ও খুব একটা ভাল নয়।
আরও পড়ুনঃ “বড়পর্দায় পা রাখতেই পোশাকের এই অবনতি!” নেটিজেনদের রোষের মুখে সৌমিতৃষা


তার এই মন্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যম তোলপাড় হয়ে যায়। অভিনেত্রীর ওপর বয়ে আসতে থাকে কটাক্ষের ঝড়। সম্প্রতি তিনি একটি শোতে গিয়েছিলেন। সেখানেই সেই পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানেই তিনি শাহরুখ বিষয়ে নিজের মত প্রকাশ করেন।

অভিনেত্রীর কথায় ‘‘শাহরুখ ভাল ব্যবসায়ী, নিজের প্রচারটা করতে পারেন ভাল করে। তাই বলে তিনি ভাল অভিনেতা একেবারেই নন। ওঁর ব্যক্তিত্ব ও এমনই যে, ওঁকে দেখতে সুন্দর লাগে। ওঁর মধ্যে এমন কিছু গুণ রয়েছে, যা বহু সুন্দর দেখতে মানুষের মধ্যে পাওয়া যায় না। তাই তাঁদের কেউ খেয়ালও করে না।’’


“শাহরুখ দেখতে বাজে, অভিনয়টাও খারাপ” মন্তব্যের তোলপাড় নেট পাড়া
তবে এই মন্তব্যে অভিনেতা কোনরকম কিছু প্রতিক্রিয়া না জানালেও তার অনুরাগীরা এর তীব্র বিরোধিতা করেছেন। সমস্ত অনুরাগীরা ক্ষোভে ফেটে পড়েছে। অনেকে বলছে “আপনি আগে তার জায়গায় এসে পৌঁছান তার পর না হয় বিচার করবেন”, ” আপনি মানুষ হিসেবে খুবই খারাপ” এছাড়া আরও বহু প্রতিবাদে সামাজিক মাধ্যম ছেয়ে যায়।







