নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে ছোটপর্দা ছেড়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন জনপ্রিয় মিঠাই ধারবাহিকের সৌমিতৃষা। তার জনপ্রিয়তা এখন মাত্রা ছাড়িয়েছে। সামাজিক মাধ্যম জুড়ে রয়েছে তার লক্ষ লক্ষ অনুরাগী। সদ্য শেষ হয়েছে জনপ্রিয় সেই ধারাবাহিক। তার আগেই শোনা গিয়েছিল দেবের বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি। কিন্তু এবার পোশাকের জন্য ট্রোলের স্বীকার হলেন সৌমিতৃষা।
আরও পড়ুনঃ বিবাদ মিটল শেষমেশ! এবার একসঙ্গে ছবির ঘোষণা সৃজিত-দেব-রুক্মিণীর
সম্প্রতি তিনি তার সামাজিক মাধ্যমে নিজের একটি ফটোশুটের ছবি শেয়ার করেন। সেই ছবি দেখেই চরম কটাক্ষের মুখে পড়েন তিনি। তার পরনে ছিল একটি হলুদ রঙের গাড় জ্যাকেট। এবং তার ভেতরে একটি সরু ফিনফিনে টপ। সেটিও হলুদ রঙের। এবং তার সাথেই ছিল হলুদ মানানসই প্যান্ট। আর তার সাথে ছিল চড়া মেকআপ।

তা দেখেই নিন্দার ঝড় বয়ে গেছে গোটা সামাজিক মাধ্যম জুড়ে। অনেকের মতে জ্যাকেটটি দেখতে অনেকটা বাদশার জ্যাকেটের মত। কেউ কেউ আবার বলছে একেমন পোশাক পড়েছেন। আবার এক নেটিজেন কমেন্ট করেছেন “বড় পর্দায় পা রাখতে না রাখতেই তো আপনার ঘোল বদলে গেছে” কেউ কেউ সমালোচনা করেছেন আবার চড়া মেকাপের।
“বড়পর্দায় পা রাখতেই পোশাকের এই অবনতি!” সামাজিক মাধ্যম জুড়ে কটাক্ষের ঝড়

তবে এই সব কোন খারাপ কমেন্টের পরোয়া করেন না অভিনেত্রী। তার চোখে এখন অনেক স্বপ্ন। এই মুহূর্তে তিনি ছোটপর্দায় আর ফিরতে চান না। বড়পর্দাতেই তিনি নিজের জায়গা পাকাপোক্ত করতে চান। দেবের বিপরীতে তাকে ঠিক কতটা মানাবে তা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন দর্শকেরা।



