Srijit-Dev-Rukmini: বিবাদ মিটল শেষমেশ! এবার একসঙ্গে ছবির ঘোষণা সৃজিত-দেব-রুক্মিণীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার একসঙ্গে কাজ করতে চলেছেন সৃজিত-দেব-রুক্মিণীর। এই প্রথমবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে দেখা যাবে দেব ও রুক্মিণীরকে। তিনজন একসঙ্গে সামাজিক মাধ্যমে ছবি দিয়ে সেই ঘোষণাই করলেন। তবে ছবির নাম এখনও ঘোষণা করা হয়নি। শুধু জানা গেছে তারা আগামীতে একসঙ্গে কাজ করবে।

আরও পড়ুনঃ মাতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী, বছর তিনেক আগে বাবাকে হারান অভিনেতা

কাল সন্ধ্যে বেলায় অভিনেতা দেব তার সামাজিক মাধ্যম থেকে একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে দেখা যাচ্ছিল সৃজিত-দেব-রুক্মিণী একসঙ্গে দাড়িয়ে রয়েছেন। তাদের তিনজনের মুখেই একরাশ হাসি। সেই ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন ‘অবশেষে সব পাকা’। যা থেকে স্পষ্ট জানা যায় যে আগামীতে তাদের একসঙ্গে কাজ পর্দায় দেখতে চলেছে দর্শক।

বিবাদ মিটল শেষমেশ! আগামী ২০২৪ এই দেখা মিলবে নতুন ছবিরশুধু তাই নয় দেব আরও লিখেছেন “অবশেষে এ বার ঘোষণার পালা। আমরা আসছি ২০২৪ সালে।” অথাৎ ছবির নাম চূড়ান্ত নাহলেও জানা যাচ্ছে ছবিটি মুক্তি পাবে আগামী বছরেই। এর আগে বহুবছর আগে ‘জুলফিকার’ ছবিতে কাজ করেছিলেন অভিনেতা সৃজিতের পরিচালনায়। এতবছর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন তারা একসঙ্গে। ফলে অনুরাগীদের উৎসাহের সীমা নেই।

বিবাদ মিটল শেষমেশ! আগামী ২০২৪ এই দেখা মিলবে নতুন ছবির

বিবাদ মিটল শেষমেশ! আগামী ২০২৪ এই দেখা মিলবে নতুন ছবির
বিবাদ মিটল শেষমেশ! আগামী ২০২৪ এই দেখা মিলবে নতুন ছবির

তবে এর আগে বহুবার সৃজিত-দেবের একসঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু বহু বার কথা শেষ পর্যন্ত এগোলেও পিছিয়ে যায় পরিচালক সৃজিত। ব্যোমকেশের ক্ষেত্রে আমরা তা দেখতে পেয়েছিলাম। তবে এবারও কি শেষমেশ তাই হবে। সেটাই এখন দেখার অপেক্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন