নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা। শুক্রবারই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তবে ঘটনার সত্যতা সেই সময় জানা যায়নি। আজ অভিনেতা তা স্পষ্ট করেন সত্যিই শান্তিরানি চক্রবর্তী আর নেই। এই ঘটনায় অনুরাগীদের মনে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৭ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
মিঠুন চক্রবর্তী তার ছোটবেলায় জোড়াবাগানে একটি ছোট বাড়িতে থাকতেন। অভিনেতাকে নিয়ে তারা মোট চার ভাই বোন। তারা সকলে মিলে বাবা মার সাথে সেখানেই থাকতেন। এরপর কিছুটা বড় হয়ে লড়াই শুরু হয় অভিনেতার সেকথা আমরা সকলেই জানি। এরপর বহু কষ্টের পর সাফল্যের চূড়ায় পৌছায় অভিনেতা। তার পর সেই মুম্বইতেই মাকে নিয়ে চলে যান তিনি।
অভিনেতার এই সময়ে সমবেদনা জানিয়েছেন বহু নেতা মন্ত্রী শুরু করে টলিউডের বহু অভিনেতা অভিনেত্রীরা। টলিউডের পাশাপাশি বলিউডের নেমে এসেছে শোকের ছায়া। বহু অনুরাগী জানিয়েছেন সমবেদনা। প্রায় তিনি বছর আগে নিজের বাবাকে হারিয়েছিলেন অভিনেতা। সেই শোক কাটতে না কাটতে আবার মাকে হারালেন তিনি।
মাতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী, শোকাহত অনুরাগীমহল

এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শোতে সঞ্চালনা করতে দেখা যাচ্ছে। বহু বছর তিনি ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শো থেকে দূরে ছিলেন। শুধু তাই নয় অভিনয় থেকেও বহু বছর দূরে ছিলেন তিনি। এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের হাত ধরেই তিনি আবার দর্শকদের সামনে ফিরে এলেন।



