নজরবন্দি ব্যুরো : ২১ সালে একাধিক দুর্ভিক্ষের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। বিশ-এ বিষ। বিষাক্ত বছরে একে একের পর এক ঘটছে অঘটন। তবে নতুন বছরও যে ভাল যাবে না বলে আগেভাগেই সতর্ক করছে নোবেলজয়ী সংগঠন। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (WFP) শীর্ষকর্তার সতর্কবাণী, “২০২১ সাল ২০২০-এর চেয়েও খারাপ হতে পারে।” তবে কেন? এদিন সংবাদসংস্থার এক সাক্ষাৎকারে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড বেসলি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড জানায়, “ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে নোবেল শান্তি পুরস্কার প্রদান বিশ্বের তাবর রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে নিসন্দেহে এক তাৎপর্যপূর্ণ বার্তা।
আরও পড়ুনঃ দীপাবলির আবহে নিভল দীপ! তিন ভুবনের পারে পাড়ি দিলেন অপু।
২০২১ সালে একাধিক দুর্ভিক্ষের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। তা ঠেকাতে প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে। রাষ্ট্রনেতাদের এটা বুঝতে হবে।” বেসলি এদিন আরও বলেন, “সময় থাকতে থাকতে রাষ্ট্রনায়কদের পরিস্থিতিটা বুঝতে হবে।” এছাড়াও গত কয়েকমাসে মার্কিনযুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে করোনা ভাইরাস সংক্রান্ত নানা খবর সম্প্রচারিত হয়েছে। অথচ গোটা বিশ্ব খিদের সঙ্গে যে লড়াই করছে, সে কথা কেউ বলেনি।
২১ সালে একাধিক দুর্ভিক্ষের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। অথচ এই লড়াই করার কথা বলাটা খুবই জরুরী। তিনও আরও বলেন, “২০২০ সালে দুর্ভিক্ষের কিনারায় দাঁড়িয়েছিল গোটা বিশ্ব। কিন্তু রাষ্ট্রনেতাদের মোটা টাকা অনুদান, আর্থিক প্যাকেজ ও ঋণ দেওয়ার প্রবণতার জেরে তা থেকে রেহাই মিলেছে। এখনই উপযুক্ত পদক্ষেপ না করলে ২০২১ সালের এই বিপদ এড়ানো যাবে না।”
নতুন বছরে বিশ্বজুড়ে আরও একদফা লকডাউনের আশঙ্কা করছেন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড বেসলি। তাঁর কথায়, কোভিডের তৃতীয় ঢেউ রুখতে বিশ্বের সমস্ত দেশ গুলি আবারও লকডাউনের পথে হাঁটতে পারে। আর তারজেরেই অর্থনৈতিক অবস্থার ব্যাপক ক্ষতি হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত দেশগুলিতে এর প্রভাব পড়বে।



